Sunday, June 14, 2026
HomeScrollমতুয়া মেলা নিয়ে রেলের বড় ঘোষণা, ঠাকুরনগরের জন্য চলবে ২৮টি স্পেশাল ট্রেন
Matua Maha Mela Special Train

মতুয়া মেলা নিয়ে রেলের বড় ঘোষণা, ঠাকুরনগরের জন্য চলবে ২৮টি স্পেশাল ট্রেন

১৬ মার্চ থেকে ২০ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনগুলি...

কলকাতা: ঠাকুরনগরে (Thakurnagar) মতুয়া মহামেলা (Matua Maha Mela) উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ২৮টি ইএমইউ স্পেশাল ট্রেন (EMU Special Train) চালানোর ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railways)। ১৬ মার্চ থেকে ২০ মার্চ ২০২৬ পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলি চলবে। পূর্ব রেল সূত্রে খবর, ঠাকুরনগর ও গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা রুটের মধ্যে চলবে এই ট্রেনগুলি। যাত্রীদের সুবিধার জন্য আপ ও ডাউন লাইনের সমস্ত স্টেশনেই ট্রেনগুলি থামবে।

১৬ মার্চ বিশেষ ট্রেন চলবে গেদে, লালগোলা, ক্যানিং ও নামখানা থেকে ঠাকুরনগর পর্যন্ত। ১৭ ও ১৮ মার্চ একই রুটে ট্রেন চলার পাশাপাশি ঠাকুরনগর থেকেও গেদে, লালগোলা, ক্যানিং ও নামখনার উদ্দেশে বিশেষ ট্রেন ছাড়বে।

আরও পড়ুন: নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও শুভেন্দু?

১৯ ও ২০ মার্চ লালগোলা ও নামখনা রুটে সীমিত সংখ্যক স্পেশাল ট্রেন চলবে। রেল সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রুটের ট্রেনগুলি রানাঘাট, বনগাঁ, বারাসাত, দমদম, বালিগঞ্জ, সোনারপুর, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। প্রতি বছর মতুয়া মহামেলায় লক্ষাধিক ভক্ত ঠাকুরনগরে আসেন। সেই ভিড় সামাল দিতেই এই বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে পূর্ব রেল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d