Sunday, March 15, 2026
HomeScroll'বাংলার নবনির্মাণ করবে বিজেপি', ব্রিগেডের মঞ্চ থেকে বললেন মোদি
Narendra Modi

‘বাংলার নবনির্মাণ করবে বিজেপি’, ব্রিগেডের মঞ্চ থেকে বললেন মোদি

'বাংলায় আবার আইনের শাসন হবে', বললেন মোদি

ওয়েব ডেস্ক : সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। তার আগে বাংলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। একদিকে প্রচারে নেমে পড়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। অন্যদিকে বিরোধীরাও প্রচার চালাচ্ছে। আর নির্বাচনের আগে শনিবার ফের একবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। তার পরেই ব্রিগেড ময়দানে সভা করেন তিনি। সেখান থেকে বাংলাকে নবনির্মাণ করার কথা জানালেন তিনি।

এদিন ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার নবনির্মাণ করবে বিজেপি (BJP)। বাংলায় এখন আমাদের সরকার নেই। তা-ও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়নে করছি আমরা।” তিনি আরও বলেছেন, বাংলার বিকাশ হবে সৎ নীতি নিয়ে। নতুন বাংলা গড়ব আমরা।” এছাড়া মোদি বলেন, আজও বাংলার জন্য ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আরও খবর : ‘৬টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন’ ভোটের আবহে বঙ্গে এসে প্রকল্পের উদ্বোধন মোদির

মূলত, রাজনৈতিক মঞ্চে আসার আগেই সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে, বেশ কয়েকটি জাহাজ চলাচল ও বন্দর-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। হলদিয়া ডক কমপ্লেক্সে পাঁচ নম্বর বার্থের সংস্কারের উদ্বোধন করেন। যা দ্রুত পরিবেশ-বান্ধব পণ্য পরিবহন সক্ষম করবে। তিনি খিদিরপুর ডকের সংস্কারের প্রকল্পেরও উদ্বোধন করেন। এ ছাড়া রেলপ্রকল্পেরও উদ্বোধন করেছেন তিনি। সেই কথায় ব্রিগেডের মঞ্চ থেকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, আজ এখান থেকেই নতুন বিপ্লবের নতুন বিইগুল বাজবে। নির্মম সরকারের সমাপ্তি হবে। তিনি অভিযোগ করেছেন, এদিন সভা বানচাল করার চেষ্টা করা হয়েছিল, ব্রিজ বন্ধ করা হয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু জনস্রোত আটকানো যায়নি বলে জানিয়েছেন তিনি। মোদি (Narendra Modi) আরও বলেছেন, ” কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বাংলায় আবার আইনের শাসন হবে। বেছে বেছে হিসাব নেওয়া হবে।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88