Saturday, May 2, 2026
HomeScrollইমনকে টিকিট দিলেন না মমতা, সে নিয়ে যা বললেন ইমন
WB Assembly Election 2026

ইমনকে টিকিট দিলেন না মমতা, সে নিয়ে যা বললেন ইমন

ভোটের টিকিট না পেয়ে কী বললেন ইমন?

কলকাতা: রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার পাওয়ার পর, ইমনকে শুনতে হয়েছিল চটি চাটা কটাক্ষও। শুনতে হয়েছিল, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর জন্যই নাকি এসব পুরস্কার।তবে অবশেষে মঙ্গলবার সব জল্পনার অবসান। মঙ্গলবার তৃণমূলের প্রার্থী (Trinamool Congress Candidate List) ঘোষণা হওয়ার পর দেখা গেল উত্তরপাড়া থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অন্যজন। ইমন চক্রবর্তী টিকিট পাননি। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই মুখ খুললেন ইমন চক্রবর্তী (Singer Iman Chakraborty)। আসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর স্পষ্ট হল, ইমন ভোটে দাঁড়াচ্ছেন না।

ইমনের কণ্ঠ মানেই এক আলাদা আবহ, এক ধরনের নির্ভেজাল আবেগ। সেই ইমন চক্রবর্তী-কে ঘিরেই হঠাৎ করে তৈরি হয়েছিল রাজনৈতিক উত্তেজনা। শোনা গিয়েছিল, হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছে তৃণমূল। সেই গুঞ্জনের উপর ভর করেই নানা কটাক্ষ ধেয়ে এসেছিল ইমনের সোশাল মিডিয়ায়। এমনকী, রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার পাওয়ার পর, ইমনকে শুনতে হয়েছিল চটি চাটা কটাক্ষও।আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর স্পষ্ট হল, ইমন ভোটে দাঁড়াচ্ছেন না। আর সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়ে ইমন নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন।সোশাল মিডিয়ায় ইমন লিখলেন, ”বিগত কয়েকমাস ধরে আপনারা আমাকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই যেমন, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতালা, ইত্য়াদি। কেউ কেউ আবার কেওড়াতলাতেও নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবার আপনাদের করজোড়ে একটি বিনীত অনুরোধ রাখছি, প্লিজ আমাকে নিজের পায়ে দাঁড়াতে দিন।”

আরও পড়ুন: ভবানীপুরে কনফিডেন্ট মমতা, কী বললেন দেখে নিন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188