Thursday, June 18, 2026
HomeScrollবিজেপি প্রার্থী হবেন স্ত্রী, কলকাতা টিভিকে কি জানালেন নির্যাতিতার বাবা?
BJP

বিজেপি প্রার্থী হবেন স্ত্রী, কলকাতা টিভিকে কি জানালেন নির্যাতিতার বাবা?

পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন অভয়ার মা

কলকাতা: ভোট (West Bengal Assembly Election 2026) আবহে সরগরম বাংলার রাজনীতি। দফায় দফায় চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণার কাজ। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করবে রাজ্য বিজেপি (BJP)। তবে বিরোধী শিবিরের অন্দরে জোর জল্পনা! শোনা যাচ্ছে, আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন অভয়ার মা।

জল্পনা তীব্র হতেই রাজনৈতিক মহলের একাংশ বলছেন, পানিহাটি আসনে জয় নিশ্চিত করতেই আরজি কর আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। জল্পনার মাঝে মুখ খুললেন অভয়ার মা। তিনি বলছেন, মেয়ের সুবিচার ছিনিয়ে আনতে বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভোটের আগে রাজভবনে বৈঠক! রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শীর্ষ আমলাদের

বেশ কয়েকদিন ধরেই অভয়ার পরিবারের রাজনৈতিক ময়দানে নামার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সর্বত্র। কয়েকদিন আগে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে যেতেই সেই জল্পনা জোরাল হয়েছিল। যদিও তখন তাঁরা জানিয়েছিলেন, রাজনীতিতে আসার কোনও প্রশ্নই নেই! তাঁদের উদ্দেশ্য ন্যায়বিচার। কিন্তু বৃহস্পতিবার সকালে খেলা ৩৬০ ডিগ্রি ঘুরে প্রকাশ্যে এল নয়া তথ্য। ছাব্বিশে বিজেপির হয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন অভয়ার মা।

শোনা যাচ্ছে, সম্ভবত পানিহাটি আসনের প্রার্থী হবেন তিনি। এই এলাকা বহুদিন ধরেই তৃণমূলের গড় হিসেবে পরিচিত। ছাব্বিশের নির্বাচনে বিদায়ী কাউন্সিলরের ছেলেকে টিকিট দিয়েছে তৃণমূল। তাঁর জয় একপ্রকার নিশ্চিত। তবে কি এলাকাবাসীর আবেগকে অস্ত্র করে সেই আসন নিজেদের হেফাজতে নিতেই অভয়ার মাকে প্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির? বিরোধী শিবিরে এই চাল কতটা সফল হবে, তা জানা যাবে ভোটের ফল প্রকাশের দিন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto