Thursday, March 26, 2026
HomeScrollআসন্ন ঘরোয়া মরশুমের সূচি প্রকাশ করল BCCI
BCCI

আসন্ন ঘরোয়া মরশুমের সূচি প্রকাশ করল BCCI

কলকাতায় কবে ম্যাচ রয়েছে?

ওয়েব ডেস্ক : ২০২৬-২০২৭ সালের জন্য ঘরোয়া সূচি (Domestic season) প্রকাশ করল বিসিসিআই (BCCI)। সূচি অনুযায়ী, ভারতের ৯টি ওয়ানডে (Oneday) ম্যাচ হতে চলেছে। সঙ্গে রয়েছে টি২০ (T20) ও টেস্ট (Test) ম্যাচও। এসবের মধ্যে একটি একদিনের ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

বিসিসিআইয়ের (BCCI) সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ (West Indies), শ্রীলঙ্কা (Srilanka), জিম্বাবোয়ে (Zimbabwe) এবং অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধেও খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। জানা যাচ্ছে, মোট ১৭টি শহরে আয়োজিত হতে চলেছে ২২টি ম্যাচ। তার মধ্যে একদিনের ম্যাচ হবে ৯টি, টি২০ ম্যাচ হবে ৮টি ও টেস্ট রয়েছে ৫টি।

আরও খবর : ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রুল নিয়ে প্রশ্ন অক্ষরের! পাত্তাই দিল না BCCI

ঘরোয়া ক্রিকেট মরশুমের সূচনা হবে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রয়েছে তিনটে ওয়ানডে ও পাঁচটি টি২০ ম্যাচ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে তিরুঅনন্তপুরমে। শেষ দু’টি ম্যাচ হবে গুয়াহাটি ও চণ্ডীগড়ে। টি২০ ম্যাচগুলি হবে লখনউ, রাঁচি, ইন্দোর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে। এই সিরিজ হবে সেপ্টেম্বরে।

এর পর ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক ম্যাচ রয়েছে ভারতের (India)। দাসুন শনাকাদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ সিরিজ খেলবে ভারত। একদিনের ম্যাচগুলি আয়োজিত হবে দিল্লি, বেঙ্গালুরু এবং আহমদাবাদে। ২০ ওভারের ম্যাচগুলি হবে রাজকোট, কটক ও পুণেতে। এর পর জানুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। প্রথমটি হবে কলকাতা। তার পর বাকি দু’টি ম্যাচ হবে হায়দরাবাদ ও মুম্বইয়ে। এর পর ২০২৭ সালের জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে হবে ম্যাচগুলি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto