Sunday, May 17, 2026
HomeScrollআড়ম্বর নয়! রাহুলের শেষযাত্রায় পরিবারের কড়া সিদ্ধান্ত
Rahul Arunodoy Banerjee's last rites

আড়ম্বর নয়! রাহুলের শেষযাত্রায় পরিবারের কড়া সিদ্ধান্ত

নাটকের গল্পের অকাল মৃত্যুর গল্প যেন আজ বাস্তব হয়ে ধরা দিল...

কলকাতা: অভিনয়ে সাফল্যের শিখরে উঠলেও মাটির টান ছাড়েননি কখনও। বিজয়গড়ের কলোনির (Bijoygarh) ছেলে হিসেবেই নিজেকে পরিচয় দিতে ভালবাসতেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া থেকে সাধারণ মানুষ, সবাই। অনেকেরই মনে পড়ছে মঞ্চের সেই ‘টুবাইদা’ চরিত্র, যেখানে অকালে মৃত্যুর গল্প যেন আজ বাস্তব হয়ে ধরা দিল।

একটি ধারাবাহিকের শ্যুটিংয়ে তালসারিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন রাহুল। সমুদ্রের ধারে শ্যুটিং চলাকালীন জলে পড়ে যান তিনি ও সহ-অভিনেত্রী। নায়িকাকে দ্রুত উদ্ধার করা গেলেও রাহুলকে কিছু সময় পরে জলের তলা থেকে তোলা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: রাহুলের ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, কী পাওয়া গেল রিপোর্টে?

ময়নাতদন্তের পর তাঁর দেহ বিজয়গড়ের বাড়িতে আনা হয়েছে। সেখানে রয়েছেন তাঁর বৃদ্ধ মা, স্ত্রী প্রিয়ঙ্কা সরকার ও ১১ বছরের ছেলে সহজ। প্রিয় অভিনেতাকে শেষবার দেখতে বাড়ির সামনে ভিড় জমায় অসংখ্য মানুষ, সহকর্মী ও অনুরাগীরা।

তবে পরিবারের সিদ্ধান্ত স্পষ্ট, কোনও আড়ম্বর নয়। রাহুলের দেহ কোথাও শায়িত রাখা হবে না। বিজয়গড়ের বাড়ি থেকেই সরাসরি মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। পরিবারের অনুরোধ, এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানো হোক এবং কোনও ছবি প্রকাশ্যে না আনা হয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot