Monday, June 29, 2026
HomeScroll২৬৭ জন বিডিও, ওসি বদল, হাইকোর্টে মামলা দায়ের
Calcutta High Court

২৬৭ জন বিডিও, ওসি বদল, হাইকোর্টে মামলা দায়ের

কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কল্যাণ

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর একের পরে এক সচিব, আধিকারিক, ওসি, বিডিও বদল নির্বাচন কমিশনের (Election Commission of India)।পুলিশ ও প্রশাসনের শীর্ষ স্তরে বদলের পাশাপাশি এবার ওসি, বিডিওদেরও বদলি করেছে কমিশন।রবিবার সন্ধেয় একলপ্তে রাজ্যের ১৭৩টি থানার ওসি এবং আইসি বদলির নির্দেশ জারি করে কমিশন। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে সরানোর নির্দেশ দেওয়া হয়।শুধু তাই নয়, বদলি করা হয়েছে রাজ্যের একাধিক বিডিও, বিভিন্ন থানার ওসি-সহ ২৬৭ জন আধিকারিককে। রাজ্যের ২৬৭ জন অফিসার স্থানান্তর। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ। পাশাপাশি দ্রুত শুনানির আবেদন। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আগামীকাল শুনানির সম্ভাবনা।

রাজ্যে নির্বাচনের (Bengal Election 2026) নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।বদলি করা হয়েছে রাজ্যের একাধিক বিডিও, বিভিন্ন থানার ওসি-সহ ২৬৭ জন আধিকারিককে। কমিশনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। একইসঙ্গে দ্রুত মামলার শুনানির আবেদনও জানানো হয়। এরপরেই মামলা দায়েরর অনুমতি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানা যাচ্ছে, আগামিকাল মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে প্রধান বিচারপতির বেঞ্চে।

আরও পড়ুন: ‘টিকিট পাইনি বলে বিরোধিতা করব!’, বিক্ষুব্ধদের কড়া বার্তা মমতার

গত ১৫ মার্চ রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হয়েছে। ভোট ঘোষণা হতেই মডেল কোড অব কনডাক্ট চালু হয়েছে রাজ্যে। ওই দিন থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি থেকে শুরু করে বিভিন্ন জেলায় DM-SP দের সরিয়ে দেওয়া শুরু করে কমিশন। সরানো হয় ওসি থেকে বিডিও।রাজ্যের একাধিক থানার ওসি বদল করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম, ভবানীপুর সহ রাজ্যের ১৫০-র বেশি থানার ওসি বদল করার বিজ্ঞপ্তি জারি করা হয়। সব মিলিয়ে ১৭৩টি থানার ওসি বদল করা হয়েছে। ১৭৩টি থানার ওসি বদল করার পাশাপাশি ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্র্যাঞ্চের ১১ জন আধিকারিককেও বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যাপক বদলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO