Saturday, May 16, 2026
HomeScroll‘আমিই হিটলার!’ আর্জেন্টিনার ১২৮ বছরের বৃদ্ধের দাবি ঘিরে তোলপাড়
Adloaf Hitler

‘আমিই হিটলার!’ আর্জেন্টিনার ১২৮ বছরের বৃদ্ধের দাবি ঘিরে তোলপাড়

বৃদ্ধের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়

ওয়েব ডেস্ক: আর্জেন্টিনার (Argentina) এক ১২৮ বছর বয়সি বৃদ্ধের বিস্ফোরক দাবি ঘিরে চর্চায় সরগরম সোশ্যাল মিডিয়া (Social Media)। তাঁর দাবি, তিনিই নাৎসি নেতা আডলফ হিটলার (Adloaf Hitler) দ্বিতীয় বিশ্বযুদ্ধের (Second World War) শেষে ইউরোপ (Europe) থেকে পালিয়ে বহু বছর ধরে দক্ষিণ আমেরিকায় আত্মগোপন করে রয়েছেন।

বৃদ্ধের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নতুন করে মাথাচাড়া দেয় পুরনো জল্পনা। হিটলার কি সত্যিই ১৯৪৫ সালে মারা যাননি? দীর্ঘদিন ধরেই এমন একাধিক তত্ত্ব ঘুরে বেড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে, বার্লিন থেকে পালিয়ে আর্জেন্টিনা বা আশপাশের কোনও দেশে লুকিয়ে ছিলেন নাৎসি নেতা।

আরও পড়ুন: নিহত ‘হরমুজের দ্বাররক্ষী’, তেলের লাইফলাইনের ভবিষ্যৎ কী?

তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিহাসবিদদের মতে, নির্ভরযোগ্য নথি, প্রত্যক্ষদর্শীর বয়ান এবং পরবর্তী তদন্ত, সবই প্রমাণ করে যে ১৯৪৫ সালের এপ্রিলে বার্লিনেই আত্মহত্যা করেন হিটলার। এ বিষয়ে কোনও সংশয়ের অবকাশ নেই।

এছাড়াও, ওই বৃদ্ধের পরিচয় বা দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনও প্রমাণ সামনে আসেনি। তাঁর বয়স নিয়েও প্রশ্ন উঠছে, ১২৮ বছর বয়স হওয়া অত্যন্ত বিরল। এত দীর্ঘ সময় নিজের পরিচয় গোপন রাখাও প্রায় অসম্ভব বলেই মত বিশেষজ্ঞদের। সমাজবিজ্ঞানীদের একাংশের মতে, ইতিহাসের বিতর্কিত চরিত্রদের ঘিরে মানুষের কৌতূহল চিরকালীন। সোশ্যাল মিডিয়ার যুগে এমন চমকপ্রদ দাবি দ্রুত ছড়িয়ে পড়ে, অনেক সময় যাচাই ছাড়াই তা বিশ্বাসও করে ফেলেন অনেকে।

সব মিলিয়ে, যতই চাঞ্চল্যকর শোনাক না কেন, আর্জেন্টিনার এই বৃদ্ধের দাবি ঘিরে এখনও পর্যন্ত কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি। ইতিহাসবিদদের এক কথায় মত, এ কেবল গুজব, বাস্তব নয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto