Tuesday, March 31, 2026
HomeScrollভোটের আগে বীজপুরে উদ্ধার বোমা
North 24 Pargana

ভোটের আগে বীজপুরে উদ্ধার বোমা

নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে ফেলে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়

ব্যারাকপুর: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রাক্কালে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বীজপুর বিধানসভা কেন্দ্র এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে পরপর দু’টি এলাকা থেকে মোট ছ’টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানউতোর।

পুলিশ সূত্রে খবর, কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনির থার্ড অ্যাভিনিউ এলাকায় রেলের একটি পরিত্যক্ত জায়গা থেকে চারটি বোমা উদ্ধার হয়। পাশাপাশি জোড়া মন্দির সংলগ্ন এলাকা থেকেও আরও দু’টি তাজা বোমা মেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজপুর থানা-র পুলিশ ও বোম্ব স্কোয়াড। নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে ফেলে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন: বিক্ষোভের চাপে নতি স্বীকার, ময়নাগুড়িতে প্রার্থী বদল বিজেপির

ভোটের মুখে এই ধরনের বিস্ফোরক উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, কে বা কারা এই বোমা মজুত করল, এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল? ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস অভিযোগ করেছেন, তৃণমূলই পরিকল্পিতভাবে এই বোমা মজুত করেছিল। পাল্টা হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকার দাবি করেছেন, বিজেপিই অশান্তি ছড়াতে এই কাজ করেছে।

নির্বাচনের মুখে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot