Friday, April 3, 2026
HomeScrollব্যবসায় লাভ ধনু রাশির! বাকিদের ভাগ্যে কী?
Horoscope Today

ব্যবসায় লাভ ধনু রাশির! বাকিদের ভাগ্যে কী?

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: স্বাস্থ্য, অর্থ, প্রেম থেকে কর্মজীবন-আজকের দিনটি (Aajker Din) কেমন যাবে (Rashifol)? এক নজরে দেখে নিন শুক্রবারের রাশিফল (Horoscope Today)।

মেষ (Aries):
প্রেমে টানাপোড়েনের ইঙ্গিত। মানসিক চাপ বাড়তে পারে, তবে আর্থিক সহায়তা পেতে পারেন কাছের কারও থেকে। বিদেশে পড়াশোনার সুযোগ মিলতে পারে।

বৃষ (Taurus):
সম্পর্কে বোঝাপড়া ভালো থাকবে। ঋণ শোধ করতে পারলে স্বস্তি মিলবে। পড়াশোনায় মনোযোগ দরকার, বিনিয়োগে তাড়াহুড়ো নয়।

আরও পড়ুন: পয়লা বৈশাখের আগে পাঁচ রাশির জীবনে আসছে নয়া সুযোগ, চমকাবে ভাগ্য

মিথুন (Gemini):
সুযোগ বাড়বে। কাজের ক্ষেত্রে উন্নতি, সম্পদ বৃদ্ধি ও আত্মবিশ্বাস বাড়বে। দ্রুত সিদ্ধান্ত নিলে লাভবান হবেন।

কর্কট (Cancer):
সম্পর্কে পরিবর্তনের ইঙ্গিত। প্রেমে কিছু সমস্যা এলেও পারিবারিক সুখ বজায় থাকবে।

সিংহ (Leo):
বিনিয়োগের জন্য শুভ সময়। স্বাস্থ্যে উন্নতি, প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক সময়।

কন্যা (Virgo):
প্রাপ্তি যোগ প্রবল। চাকরিতে উন্নতি, আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

তুলা (Libra):
সম্পত্তিতে বিনিয়োগে লাভ। পরিবারকে সময় দিন। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে।

বৃশ্চিক (Scorpio):
আজ বড় কেনাকাটা এড়িয়ে চলুন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে।

ধনু (Sagittarius):
পরিবারে সুখ-শান্তি। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। আর্থিক বিষয়ে ধৈর্য ধরুন।

মকর (Capricorn):
চাকরির সুযোগ ভালো। আয় স্থিতিশীল থাকবে, তবে খরচে লাগাম টানুন।

কুম্ভ (Aquarius):
পারিবারিক জীবন ভালো যাবে। খরচ নিয়ন্ত্রণ জরুরি। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা।

মীন (Pisces):
আয় বাড়বে, তবে বড় বিনিয়োগে সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor