Sunday, July 5, 2026
HomeBig news‘সিআরপিএফ-এর গাড়ি করে টাকা আসছে!’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক মমতা
Mamata Banerjee

‘সিআরপিএফ-এর গাড়ি করে টাকা আসছে!’ কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকাতে পারে, নজর রাখুন’ সতর্ক করলেন মমতা

ওয়েব ডেস্ক: রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনী প্রচার (Mamata Election Campaign Harirampur) থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মমতা। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তাঁর অভিযোগ ভোটের আগে রাজ্যে বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। শুধু তাই নয় ‘সিআরপিএফ-এর গাড়ি করে অন্য রাজ্য থেকে টাকা ঢোকাচ্ছে!’ শুক্রবার সভা মঞ্চ রাজ্য প্রশাসনের আধিকারিকদের সরানোর কারণ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছে জানেন? যাতে কেউ সীমানায় আটকাতে না পারে। সিআরপিএফ-এর গাড়ি করে টাকা আসছে। আর কোথায় টাকা যাচ্ছে জানি। আমার কাছে রেকর্ড আছে। ঠিক সময়ে ফাঁস করব।”

ভোটে আগে অশান্তি পাকাতে বাইরে থেকে বিজেপি রাজ্যে লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।মমতা আরও বলেন, গুজরাত থেকে বাসে করে লোক আনা হচ্ছে।’ মালদার মোথাবাড়ির ঘটনায় এমনই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিরামপুরের হাজারীপাড়া মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাইরের আউটসাইডার, গুজরাত থেকে বাসে করে আনা হচ্ছে।’ তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে ‘সংখ্যালঘুদের ক্ষেপিয়ে’ বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। শুধু তাই নয়, তাঁর দাবি; সিআরপিএফ-এর গাড়িতে করে টাকা আনা হচ্ছে। এই সংক্রান্ত ভয়েস রেকর্ডও তাঁর কাছে রয়েছে বলে জানান মমতা।

আরও পড়ুন:মিলছে না যুবসাথীর টাকা! দেরির কারণ জানিয়ে আশ্বাস দিলেন মমতা

মোদি-শাহের নাম না করে মমতা বলেন, বাইরের লোক দিয়ে টাকা, গুন্ডা আমদানি করছো। বাংলার বদনাম করছো। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। তোমরা বদলা নিতে গিয়ে, পিছন থেকে খেলা করছ। লজ্জা করে না বিজেপি, আমি হলে তো গলায় দড়ি মরতাম। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের আটকানো হতে পারে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে দলীয় প্রার্থীদের অতি আত্মবিশ্বাসী না-হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর সংযোজন, “লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী চান? তা হলে মা-বোনেরা, ভাইয়েরা এলাকায় নজর রাখুন।

মমতা বলেন, বিজেপির সরকার একটি অত্যাচারী ও স্বৈরাচারী সরকার—যে সরকার মানুষের ওপর নির্যাতন চালায়, এমনকি মানুষকে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই সরকার বাংলাকে বঞ্চনা ও লাঞ্ছনার শিকার করেছে। অন্যদিকে, আমরা ইতিমধ্যেই ১ কোটি ২০ লক্ষ কাঁচা বাড়িকে পাকা বাড়িতে রূপান্তর করেছি, এবং আগামী দিনেও এই উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাব।আমরা বলি না। আমরা করে দেখাই। লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল ৫০০ টাকা দিয়ে। এখন ১৫০০ এবং ১৭০০ টাকা। যুবসাথী নতুন করে করেছি। সব কিছু করব আমরা, আর বিজেপি ভোট কেটে গুটিয়ে দেবে গণতন্ত্রের চামড়া। বিজেপি হচ্ছে বাবলা কাঁটা, মানুষের নাম ছাঁটা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT