Monday, July 6, 2026
HomeScrollস্বরূপনগরে একাধিক অভিযান, বাংলাদেশি মহিলা-সহ ৪ অভিযুক্ত গ্রেফতার
Swarupnagar

স্বরূপনগরে একাধিক অভিযান, বাংলাদেশি মহিলা-সহ ৪ অভিযুক্ত গ্রেফতার

বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তদের

ওয়েব ডেস্ক : অবৈধভাবে সীমান্ত পারাপার ও মাদক পাচারকাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। এমনই নাকি ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) স্বরূপনগরে ( Swarupnagar)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযুক্তদের বসিরহাট (Basirhat) মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ (BSF) জওয়ানরা এক বাংলাদেশি মহিলা ও এক দালালকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদের স্বরূপনগর থানার পুলিশের (Police) হাতে তুলে দেওয়া হয়। ধৃত মহিলার নাম মোছাম্মদ ফাতেমা তুজ জোহরা, তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে খবর। সঙ্গে ধরা পড়ে দালাল কবিরুল হোসেন মণ্ডল নামে এক ব্যক্তিও। তাঁর বাড়ি গোপালনগর থানার মাঠপাড়া এলাকায়।

আরও খবর : ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইলে কাউকে দেবেন না, সতর্বার্তা মমতার

অন্যদিকে পৃথক অভিযানে গভীর রাতে নির্মাণ শ্মশান বটতলা সংলগ্ন এলাকা থেকে কবির সরদার নামে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় গ্রেফতার করে পুলিশ (Police)। তাঁর বাড়ি হাকিমপুর মাঝেরপাড়া এলাকায় বলে জানা গেছে। এছাড়াও মাদক পাচারের অভিযোগে আরেক যুবককে গ্রেফতার করে বিএসএফ। হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে মিষ্টির হাড়ির মধ্যে লুকিয়ে রাখা প্রায় ১২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃতের নাম কার্তিক চন্দ্র দাস। তাঁর বাড়ি চিতুড়ি এলাকায়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। তদন্তের স্বার্থে এক অভিযুক্তের জন্য ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। চারজনকেই বসিরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT