Monday, July 6, 2026
HomeScrollকেকেআর দলে যোগ দিতে চলেছেন ২৩ বছরের তরুণ শ্রীলঙ্কার পেসার
IPL 2026

কেকেআর দলে যোগ দিতে চলেছেন ২৩ বছরের তরুণ শ্রীলঙ্কার পেসার

অবশেষে নাইট শিবিরে স্বস্তির হাওয়া

কলকাতা: চলতি আইপিএলে (IPL 2026) নাইট রাইডার্সের বোলিং ডিপার্টমেন্টের কঙ্কালসার পরিস্থিতি। টানা দুই ম্যাচে ভরাডুবি হয়েছে কেকেআর (KKR)। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের (Cameron Green) ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে ম্যানেজমেন্টকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাঁর বোলিং না করা। অবশেষে নাইট শিবিরে স্বস্তির হাওয়া। কারণ শনিবার ইডেন গার্ডেন্সে নেটে পুরোদমে বোলিং করতে দেখা গেল গ্রিনকে। সেই সঙ্গে নাইট সমর্থকদের জন্য এবার কিছুটা স্বস্তির খবর। সূত্রের খবর, দ্রুত কেকেআর শিবিরে যোগ দিতে চলেছেন শ্রীলঙ্কার তারকা পেসার।

শ্রীলঙ্কার তারকাকে নিয়ে এখনও পর্যন্ত কেকেআরের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) পুরোপুরি ফিট। এমনকী আগামী ৯ তারিখ কেকেআর বনাম লখনউ সুপারজায়ান্টস ম্যাচের জন্য ম্যাচফিটও তিনি। সেই ম্যাচেই হয়ত দেখা যাবে তাঁকে। যদি একান্তই না দেখা যায় সেই ম্যাচে পাথিরানাকে। তাহলে ১৪ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্য়াচে নিশ্চিতভাবেই দেখা যাবে শ্রীলঙ্কার তারকা পেসারকে।

আরও পড়ুন: বাঙালির গোলে জেতা ম্যাচ ড্র করল মোহনবাগান! ক্ষীণ হচ্ছে সবুজ-মেরুনের ট্রফি জয়ের স্বপ্ন?

কিছুদিন আগেই একটি খবর ভাইরাল হয়েছিল। সেখানে বলা হচ্ছিল যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আয়োজিত ফিটনেস টেস্টে না কি পাশ করতে পারেননি পাথিরানা। তার জন্যই তাঁকে ছাড়াই পুরো মরশুমে কেকেআরকে খেলতে হবে। যদিও সেই খবরটি পুরো ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছিলেন কেকেআরের হেডকোচ অভিষেক নায়াক।তার ওপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে পাথিরানা চিন্তা বাড়িয়েছিলেন নাইট ম্যানেজমেন্টের। এরপর আবার ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকা দিয়ে দলে নিলেও তাঁকে সেভাবে ব্যবহারই করতে পারছে না দল। গ্রিন প্রথম দুটো ম্যাচে বল করেননি। সেটাই টিমের ভারসাম্য একেবারে ঘেঁটে দিয়ে গিয়েছে। যার ফলে কেকেআরকে একজন বাড়তি বোলার খেলাতে হচ্ছে। এদিন প্রায় তিন ওভার মতো বল করেছেন গ্রিন। রিহ্যাবের পার্ট হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশ মেনে বোলিং করেছেন তিনি। যা দেখে কোচিং স্টাফরা যথেষ্ট আশাবাদী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT