Wednesday, July 8, 2026
HomeScrollরাজ্যে টানা ভোটে প্রচার মোদির, একদিনে তিন সভা!
Narendra Modi

রাজ্যে টানা ভোটে প্রচার মোদির, একদিনে তিন সভা!

রাজ্যে ম্যারাথন প্রচারে নামছেন প্রধানমন্ত্রী

কলকাতা: পয়লা বৈশাখের আগেই বাংলায় নির্বাচনী প্রচারে ঝড় তুলতে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কোচবিহার দিয়ে বাংলায় ভোট (Bengal Election 2026) প্রচার শুরু করেছিলেন। এবার রাজ্যে ম্যারাথন প্রচারে নামছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, একদিনে তিনটি জনসভা করার কর্মসূচি নিয়ে টানা রাজ্য সফরে থাকবেন তিনি। বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে কমপক্ষে ১৪টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রায় ততোধিক সভা করার কথা রয়েছে অমিত শাহর।

আগামী ৯ এপ্রিল আসানসোল, হলদিয়া ও সিউড়িতে তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে।নন্দীগ্রামের দলের প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমর্থনেই হলদিয়ার জনসভা মূলত করবেন মোদি। ১১ এপ্রিল জঙ্গিপুর, কাটোয়া ও বালুরঘাটে সভা করবেন তিনি। ওইদিন রাতেই শিলিগুড়ি পৌঁছবেন মোদি (PM Modi)। ১১ তারিখ রাতে তাঁর শিলিগুড়িতে থাকার কথা। পরদিন ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি রোড শো করবেন। অর্থাৎ টানা দু’দিন নির্বাচনী প্রচারে বাংলাতেই থাকছেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে খবর, এখনও একটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির। সেটি সম্পন্ন হয়ে গেলে এবং ৯ এপ্রিল মনোনয়ন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশ করা হবে দলের ইস্তেহার বা ‘সংকল্প পত্র’।

আরও পড়ুন: বুধবার মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে জ্ঞানেশ কুমার

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com