Tuesday, July 7, 2026
HomeScrollবুমরার প্রথম ওভারে ১৪ রান, রুপকথা বৈভবের!
Vaibhav Sooryavanshi

বুমরার প্রথম ওভারে ১৪ রান, রুপকথা বৈভবের!

অসাধারণ ব্যাটিং করেছিলেন যশস্বী জয়সওয়ালও

ওয়েব ডেস্ক : মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তার পর থেকেই একটি নামই চর্চায়। তিনি হলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi )। গতকালের ম্যাচে বুমরাকে বেধড়ক ঠেঙিয়ে প্রথম ওভারেই ১৪ রান তোলে তিনি। তাঁর সঙ্গে অসাধারণ ব্যাটিং করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তার উপর ভর করে স্কোর বোর্ডে ১৫০ রান তুলেছিল রাজস্থান। আর ২৭ রানে সেই ম্যাচ জিতে নেয় তারা।

গতকাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু হঠাৎ নামে বৃষ্টি। যার ফলে ওভার কমে ১১ ওভার হয়ে যায়। আর ব্যাটে নেমে ঝড় তুলেছিলেন বৈভৱ ও যশস্বী। এই ম্যাচে বৈভব ১৪ বলে ৩৯ রান করেন। অন্যদিকে যশস্বী ৩২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। শেষে ১০ বলে ২০ করলেন অধিনায়ক রিয়ান। যার ফলে ১১ ওভারে ৩ উইকেট স্কোর বোর্ডে ১৫০ রান তুলেছিল রাজস্থান। আর প্রথম ইনিংসেই জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ‘রিমান্ডে’ নেন বৈভব। প্রথম ওভারেই দুটো ছয় মারেন তিনি।

আরও খবর : ‘দাদার পাশে বোন! ‘এক পয়েন্ট দান করে দিলাম’, কেকেআরকে খোঁচা শ্রেয়সের বোন শ্রেষ্ঠার

আর বিশাল রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা মুম্বই। ৪৬ রানেই ৫ উইকেট হারায় তারা। রোহিত (৫), সূর্য (৬), তিলক (১৪), হার্দিক (৯) কেউ ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। শেষের দিকে নমন ধীর (২৫) ও রাদারফোর্ড (২৫) দলকে জেতানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১১ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানেই শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। যার ফলে সহজে এই ম্যাচ জিতে নেয় রাজস্থান।

এদিকে, সোমবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল কেকেআর বনাম পাঞ্জাবের ম্যাচ। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়। কিন্তু, মুম্বই বনাম রাজস্থানের (Rajasthan Riyals) ম্যাচ বৃষ্টির জন্য পিছিয়ে গেলেও, শেষ পর্যন্ত ১১ ওভার খেলা হয়েছে। আর এই ম্যাচ দাপটের সঙ্গে জিতেছেন বৈভবরা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com