Wednesday, April 8, 2026
HomeScrollজ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের
TMC

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের

'গেট লস্ট' বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার! অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের বিরুদ্ধে খারাপ ব্যাবহারের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। জানা গিয়েছে, বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে বাদ পড়া ভোটারদের ভবিষ্যৎ জানতে গিয়েছিলেন তিনি। কিন্তু, মুখ্য নির্বাচন কমিশনার (Election Commissioner) তাদেরকে ‘গেট লস্ট’ বলেছেন বলে জানিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ তথা দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

মূলত, এসআইআরের (SIR) চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন হয়ে পড়েছিলেন ৬০ লক্ষের বেশি ভোটারের নাম। তার পরেই সেই নামগুলির নিষ্পত্তি করেছে কমিশন (Election Commission)। আর সোমবার রাতেই বিবেচনাধীনদের প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। ফলে বাদ গিয়েছে ২৭ লক্ষ ভোটারের নাম। তা নিয়েই ওই ভোটারদের ভবিষ্যৎ জানতে কমিশনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। এই দলে ছিলেন, ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, মেনকা গুরুস্বামী এবং সদ্য প্রাক্তন সাংসদ সাকেত গোখলে।

আরও খবর : মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেই মতো এদিন সকালে দিল্লির নির্বাচন সদনে পৌঁছন তাঁরা। সূত্রের খবর, মুখ্য কমিশনারের সঙ্গে বৈঠক হয় মাত্র ৭ মিনিট। কিন্তু, ওই বৈঠক থেকে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন ডেরেক ও’ব্রায়েন। তিনি দাবি করেছেন যে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) তাঁদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন এবং একপ্রকার বের করে দিয়েছেন। সঙ্গে অভিযোগ করেছেন, তাঁদের প্রশ্নের কোনও উত্তর দেওয়া হয়নি।

এই ঘটনার কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে একটি পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানে লেখা হয়েছে, ‘এ বার পশ্চিমবঙ্গের ভোট ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলভনমুক্ত, ছাপ্পা, বুথ জ্যাম, সোর্স জ্যামিং ছাড়াই হবে।’

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto