Thursday, July 9, 2026
HomeBig newsলখনউয়ের বিরুদ্ধে ১৮১ রান তুলল KKR
KKR vs LSG

লখনউয়ের বিরুদ্ধে ১৮১ রান তুলল KKR

ইডেনে হারের ‘হ্যাটট্রিক’ রুখতে পারবে নাইটরা?

ওয়েব ডেস্ক : লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে বিরুদ্ধে ১৮১ রান তুলল কেকআর (Kolkata Knight Riders)। রান হয়তো আরও বেশি হতে পারত। কিন্তু, পর পর উইকেট পড়ার কারণে সেই বড় রান তুলতে ব্যার্থ হল কেকেআর (KKR)। তবে স্কোর বোর্ডে সম্মানজনক রান তুলে নিলেন অজিঙ্কে রাহানেরা। এদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। তবে আজ এই ম্যাচ কলকাতা জিততে পারে কি না, সেটাই দেখার।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ (Risabh Pant)। এদিকে ব্যাটিংয়ে নেমে প্রথমে লখনৌয়ের বোলিংয়ের কাছে আকটি চাপে পড়েছিলেন কেকেআর-এর ব্যাটাররা। এমনকি দ্রুত আউট হয়ে প্যাবিলিয়নে ফেরেন ফিন অ্যালন। কিন্তু, অধিনায়ক অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) ও অঙ্গরীশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) খেলা চালিয়ে যাচ্ছিলেন। এই জুটির ফলে ১০ ওভারের মধ্যেই প্রায় ১০০ রানে পৌঁছে গিয়েছিল কেকেআর। কিন্তু, রাহানে ও রঘুবংশী আউট হওয়ার পরেই রান অনেকটাই চেপে যায় কেকেআরের। তবে শেষের দিকে ক্যামেরন গ্রিন ও রভমন পাওয়েলের দারুন ব্যাটিংয়ের জেরে স্কোর বোর্ডে ১৮১ রান তুলতে পারে নাইটরা।

আরও খবর :  বেতন ছিল মাত্র ১ হাজার টাকা! প্রেসিডেন্ট হয়েই বেতন বাড়াতে বড় সিদ্ধান্ত তামিম ইকবালের

এদিন রাহানে ২৪ বলে ৪১ রানের ইনিংস খেলেন। রঘুবংশীও ৩৩ বলে ৪৫ রান করেন। এই জুটি ৮৪ রানের পার্টনারশিপ করেছিল। কিন্তু, ফিন অ্যালেন ৯ ও রিঙ্কু সিং মাত্র ৪ রান করে আউট হন। তবে যেখানে ১৬ ওভারে স্কোর বোর্ডে রান ছিল ১২৭। সেখান থেকে ক্যামেরন গ্রিন (৩২) ও রভমন পাওয়াল (৩৯) দুর্দান্ত ব্যাটিং করে স্কোর বোর্ডে সম্মানজনক রান তুলতে সাহায্য করেছে।

এর ফলে এদিন ম্যাচ জিততে হলে লখনউকে (Lucknow Super Giants) করতে হবে ১৮২ রান। তবে বড় প্রশ্ন হচ্ছে, আজকের ম্যাচ কলকাতা (KKR) জিততে পারবে তো? কারণ দুর্দান্ত ফর্মে রয়েছে লখনৌও। ঋষভ পন্থরা ইতিমধ্যে একটি ম্যাচ জিতেছে ও অন্যটি হেরেছে। এদিকে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি কেকেআর। মুম্বই ও হায়দরাবাদের বিরুদ্ধে হেরেছে তারা। পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে ম্যাচ। ফলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম জয় আজকে আসে কি না, সেটাই দেখার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888