Monday, May 25, 2026
HomeScrollনির্বাচনের আবহের মাঝেই ভোট বয়কটের ডাক উঠল নন্দীগ্রামে
Nandigram

নির্বাচনের আবহের মাঝেই ভোট বয়কটের ডাক উঠল নন্দীগ্রামে

এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা

ওয়েব ডেস্ক : ভোটের দামাম বেজে গিয়েছে বাংলায় (West Bengal Assembly Election 2026)। এপ্রিলের শেষের দিকে দু’দফায় ভোট হতে চলেছে বঙ্গে। জোরদার প্রচার চালাচ্ছেন শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরা। এমন অবস্থায় ভোট বয়কটের ডাক দিলেন নন্দীগ্রাম (Nandigram) এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।

জানা যাচ্ছে, দীর্ঘ দিন ধরে রাস্তার করার দাবি জানিয়ে আসছিলেন নন্দীগ্রাম (Nandigram) এক নম্বর ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪৪ নম্বর বুথের বাসিন্দারা। কিন্তু রাস্তা না হওয়ার দাবিতে এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকাবাসী। যা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

আরও খবর : কালনার সিমলনে মোদির সভা, শেষ মুহূর্তে জোর প্রস্তুতি ও কড়া নিরাপত্তা

এ নিয়ে বিজেপির (BJP) সেখানকার সভাপতি সুদীপ দাস বলেন, ‘ওই এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল আলিম আল্লাজি। তিনি এলাকায় উন্নয়ন করতে ব্যর্থ। এই দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের।’

অপরদিকে তৃণমূল কংগ্রেসের (TMC) দাবি, ২৪৪ নম্বর বুথের জয়ী পঞ্চায়েত সদস্য বিজেপির। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি নির্বাচিত। এই এলাকার বিধায়ক বিজেপির। সাংসদ বিজেপির হওয়ার পরেও, যদি উন্নয়ন না হয়ে থাকে, তার সম্পূর্ণ দায় বিজেপিকেই নিতে হবে। তবে, শাসক বা বিরোধী দায় একে অন্যের ঘাড়ে ফেলে দিলেও রাস্তা কবে হবে? প্রশ্ন গ্রামবাসীদের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D