Friday, July 10, 2026
HomeScrollএসএলএসটি সংগঠনকে অবস্থান বিক্ষোভের অনুমতি হাইকোর্টের
Calcutta High Court

এসএলএসটি সংগঠনকে অবস্থান বিক্ষোভের অনুমতি হাইকোর্টের

তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে

ওয়েব ডেস্ক : এসএলএসটি (SLST) সংগঠনকে অবস্থান বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার বেশ কিছু শর্ত সাপেক্ষে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এমন নির্দেশ দিলেন। সঙ্গে জানানো হয়, বিধাননগর সেন্ট্রাল পার্কের (Central Park) সামনে তারা অবস্থান বিক্ষোভ দেখাতে পারবে তারা।

আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ১১ ও ১২ এপ্রিল সেন্ট্রাল পার্কের সামনে বিক্ষোভ দেখাতে পারবে এসএলএসটি সংগঠন (SLST Organization)। সঙ্গে জানানো হয়েছে, এই সংগঠনের সদস্যরা দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ দেখাতে পারবেন। সর্বোচ্চ ৩০০ জনকে নিয়ে জনসমাগম করা যাবেও বলে জানানো গয়েছে।

আরও খবর : শান্তিপুরে জোরদার প্রচারে তৃণমূল প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী, দিলেন উন্নয়ন ও সম্প্রীতির বার্তা

বিচারপতি সৌগত ভট্টাচার্যের স্পষ্ট নির্দেশ, এই অবস্থান বিক্ষোভের সময় যানবাহন চলাচলে কোনও রকমের ব্যাঘাত ঘটানো যাবে না। সঙ্গে শব্দ বিধি মেনে এই বিক্ষোভ দেখানো যাবে বলেও জানানো হয়েছে। অবস্থান বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব বিধাননগর পুলিশের হাতে থাকবে বলে জানানো হয়েছে।

আদালতের (Court) তরফে আরও নির্দেশ দেওয়া হয়েছে, এই অবস্থান বিক্ষোভের আগে এসএলএসটি সংগঠনের পাঁচ জনের নাম ও ফোন নম্বর জমা রাখতে হবে। শুক্রবার রাত আটটার মধ্যে তা করতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া স্পষ্ট জানানো হয়েছে, অবস্থান বিক্ষোভের সময় যদি কোনও রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে ওই পাঁচজন প্রতিনিধির উপর সমস্ত দায় বর্তাবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto