Monday, June 15, 2026
HomeBig newsশাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়

শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়

বৃষ্টি উপেক্ষা করেই স্ট্রংরুমে মমতা

এক নজরে
9.14 সর্বশেষ
কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ
9.23
ঘটনাস্থলে বিজেপির দুই প্রার্থী
9.24
জয় শ্রীরাম বনাম জয়বাংলা স্লোগান
9.25
পুলিশের সঙ্গে বচসা
9.33
কারচুপির আশঙ্কাও প্রকাশ করেছিলেন
9.37
কোনও অবস্থায় স্ট্রংরুম খোলা হবে না, নিশ্চিত করেছে পুলিশ, জানালেন কুণাল ঘোষ।
9.41
সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
9.45
লর্ড সিনহা রোডে অপেক্ষা করছেন মমতা
9.57
সেখানে পাল্টা যান শুভেন্দু অধিকারীর এজেন্টও
10.03
উত্তর কলকাতার সাতটা বিধানসভার স্ট্রংরুম রয়েছে
10.04
স্ট্রংরুমের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে
10.26
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়
11.00
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে উত্তেজনা
11.05
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা
11.07
স্ট্রংরুম নিয়ে অভিযোগ, মুখ খুলল রাজ্যের সিইও অফিস
12.20
সাড়ে ৩ ঘণ্টা পার, এখনও স্ট্রংরুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়
12.22
শাখাওয়াতের স্ট্রংরুম থেকে বের হলেন মমতা

ওয়েব ডেস্ক : শেষ হয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। ৪ মে প্রকাশ হবে ফলপ্রকাশ। তার আগেই বড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। অন্ধকার হওয়ার সময় ফুটেজ চাইল তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

 

দেখুন এক নজরে
🕒 শেষ আপডেট: 12.22
শাখাওয়াতের স্ট্রংরুম থেকে বের হলেন মমতা

শাখাওয়াতের স্ট্রংরুম থেকে বের হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রংরুমে স্বচ্ছ্বতা বজায় রাখা জরুরি, তা দেখতেই এসেছিলাম; শাখাওয়াত স্কুল থেকে বেরিয়ে বললেন মমতা। তিনি জানালেন, “প্রার্থী বা এজেন্টের মধ্যে একজন উপরে থাকতে পারবেন। সংবাদমাধ্যমের জন্যও একটা সিসিটিভির কথা বলেছি।” হুঙ্কার দিয়ে বললেন, গণনায় কারচুপির পরিকল্পনা করলে বরদাস্ত করব না।

🕒 শেষ আপডেট: 12.20
সাড়ে ৩ ঘণ্টা পার, এখনও স্ট্রংরুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়

গভীর রাতেও শাখাওয়াত মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রংরুমের সামনে পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, স্কুলের বাইরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হল স্ট্রং রুম কেন্দ্র।

🕒 শেষ আপডেট: 11.07
স্ট্রংরুম নিয়ে অভিযোগ, মুখ খুলল রাজ্যের সিইও অফিস

ক্ষুদিরাম অনুশীলনে পোস্টাল ব্যালট এর স্ট্রং রুম ছিল। আলাদা আলাদা বিধানসভার পোস্টাল ব্যালট পৃথক করা হচ্ছিল। রিটার্নিং অফিসাররা প্রার্থীদের এ বিষয়ে আগেই জানিয়েছিল। ইভিএম স্ট্রংরুম বিধানসভা ভিত্তিক আলাদা থাকে। ব্যালট পেপার পৃথক করা কমিশনের নিয়ম।

🕒 শেষ আপডেট: 11.05
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমের সামনে তুমুল উত্তেজনা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুমের সামনে তৃণমূলের লোগো লাগানো গাড়ি।কেন ওই এলাকায় তৃণমূলের প্রচারগাড়ি, এই অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

🕒 শেষ আপডেট: 11.00
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে উত্তেজনা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে উত্তেজনা। সিআরপিএফ-এর হাতে সংবাদমাধ্যমের কর্মীরা আক্রান্ত বলে অভিযোগ

🕒 শেষ আপডেট: 10.26
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়

এখন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়।

🕒 শেষ আপডেট: 10.04
স্ট্রংরুমের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে

আপাতত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

🕒 শেষ আপডেট: 10.03
উত্তর কলকাতার সাতটা বিধানসভার স্ট্রংরুম রয়েছে

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উত্তর কলকাতার সাতটা বিধানসভার স্ট্রংরুম রয়েছে। সেখানে ইভিএম রয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই ইভিএম সুরক্ষিত নয়। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি ইভিএম কারচুপি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল।

🕒 শেষ আপডেট: 9.57
সেখানে পাল্টা যান শুভেন্দু অধিকারীর এজেন্টও

দিকে শাখাওয়াত মেমোরিয়ালে মমতা যাওয়ার পর সেখানে পাল্টা যান শুভেন্দু অধিকারীর এজেন্টও।

🕒 শেষ আপডেট: 9.45
লর্ড সিনহা রোডে অপেক্ষা করছেন মমতা

লর্ড সিনহা রোডে অপেক্ষা করছেন মমতা। আবহাওয়ার কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছতে কিছুটা দেরি হতে পারে

🕒 শেষ আপডেট: 9.41
সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুর বিধানসভার স্ট্রংরুম। সেখানে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

🕒 শেষ আপডেট: 9.37
কোনও অবস্থায় স্ট্রংরুম খোলা হবে না, নিশ্চিত করেছে পুলিশ, জানালেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, 'আজ যা ঘটেছে, তা নির্বাচন কমিশনের একটি ভুল। সিদ্ধান্ত ছিল, আজকের পর থেকে কোনও স্ট্রং রুমের সিল ভেঙে ভিতরে প্রবেশ করার আগে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে—এটাই ছিল প্রথম সিদ্ধান্ত। কিন্তু আজ যা হয়েছে, তা ঠিক হয়নি। সেখানে আরও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন—এই বিষয়টি তারা মেনে নিয়েছে। পুরো বিষয়টি মনিটরে দৃশ্যমান হওয়া উচিত। আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের জানিয়েছি। ধর্না তুলে নেওয়া হয়েছে। আমাদের দল সবকিছু নজরে রাখবে। এটি আমাদের অধিকার এবং আমরা আইন মেনে সবকিছু করব। কোনও অবৈধ কাজ করার আমাদের উদ্দেশ্য নেই। যখন তারা বেআইনি কিছু করছিল, তখনই আমরা তার বিরোধিতা করেছি। আমাদের একটাই প্রশ্ন—তারা কোনও রকম পূর্বসূচনা ছাড়াই স্ট্রং রুমের সিল ভেঙেছে, আমরা তার বিরোধিতা করেছি, তাতে বিজেপির এত অসুবিধা কোথায়? এর অর্থ, তাদের উদ্দেশ্য সৎ ছিল না।' সঙ্গে জানিয়েছেন, গোপনে কোনও কাজ চুপি চুপি হবে না

🕒 শেষ আপডেট: 9.33
কারচুপির আশঙ্কাও প্রকাশ করেছিলেন

ভিডিওবার্তায় বৃহস্পতিবার বিকেলেই ইভিএম পাহারা দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারচুপির আশঙ্কাও প্রকাশ করেছিলেন। স্ট্রংরুমে কড়া নজরদারির নির্দেশও দিয়েছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে শেখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুরের স্ট্রংরুমে তৃণমূলনেত্রী।

🕒 শেষ আপডেট: 9.25
পুলিশের সঙ্গে বচসা

পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তাপস রায় ও সন্তোষ পাঠক

🕒 শেষ আপডেট: 9.24
জয় শ্রীরাম বনাম জয়বাংলা স্লোগান

স্ট্রং রুমের সামনে আবারও জয় শ্রীরাম বনাম জয়বাংলা স্লোগান। তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান যুদ্ধ

🕒 শেষ আপডেট: 9.23
ঘটনাস্থলে বিজেপির দুই প্রার্থী

এদিকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলল তৃণমূল। দলের দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছেন। সেই অবস্থানে যোগ দিতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন বলে তৃণমূল সূত্রের খবর। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন দুই বিজেপি প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠকও।

🕒 শেষ আপডেট: 9.14
কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ

কসবার স্ট্রং রুমে ক্যামেরা বন্ধের অভিযোগ। অন্ধকার হওয়ার সময় ফুটেজ চাইল তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d