কলকাতা: ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও ফুটল পদ্ম।বাংলার মসনদে বিজেপি৷ বাংলায় এবার বিজেপি (West Benagl BJP Govt )। বাংলা জয়ের পরই আগামীকাল বুধবার কলকাতায় আসবেন রাজনাথ সিং (Rajnath Singh)।বুধবার পরিষদীয় দলের বৈঠক। সেখানেই নেতা চুড়ান্ত হবে। নেতা নির্বাচিত হয়ে রাজ্যপালের কাছে যাবেন সরকার গঠনের জন্য।বিজেপি সূত্রে খবর, 9 তারিখ শপথ গ্রহণ। সেদিন প্রধানমন্ত্রী, অমিত শাহ ,নিতিন নবীন, বিজেপি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত থাকবেন।
দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। উত্তর থেজে দক্ষিণে একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি। পোস্টাল ব্যালট গণনার শুরু থেকেই বিজেপি এগিয়ে থাকতে শুরু করে। ক্রমে বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকা বাড়তে থাকে। গড় ধরে রাখল বিজেপি, উত্তরবঙ্গে ঘাঁটি আরও মজবুত গেরুয়া শিবিরের।আবির মেখে জেলায় জেলায় বিজয় উত্সবে মেতে বিজেপির কর্মীসমর্থকরা।দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ৩৪টি আসন পেয়েছিল বিজেপি। এবার শেষপর্যন্ত পাওয়া খবরে উত্তরবঙ্গে ৪০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হল।” তাঁর ঘোষণা, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা শান্তি পেল। পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোটদানের হারকে ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বদলা নয় বদল হবে বাংলায়: মোদি







