Friday, May 15, 2026
HomeScrollআজ কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন
Weather Update

আজ কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন

চলতি সপ্তাহে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

ওয়েব ডেস্ক : মে মাস চলছে। কিন্তু বাইরে যে পরিস্থিতি তাতে বোঝায় উপায় নেই যে এটি গ্রীষ্মকাল (Summer)। কারণ, গত কয়েকদিন ধরে কলকাতা সহ জেলা জুড়ে অব্যাহত বৃষ্টিপাত (Rain)। তার ফলে বাড়তে পারছে না তাপমাত্রা (Tempreture)। অনেকেই ভাবছেন, এই মাসটা এমনভাবে কেটে গেলেই হয়। তবে তা হওয়ার নয়। চলতি সপ্তাহ থেকে ফের বাড়বে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)।

হাওয়া অফিস জানাচ্ছে, এদিন কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতও হতে পারে। এদিন শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাতে মাঝারি বৃষ্টি (Rain) ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও খবর : চন্দ্রনাথ রথের ঘটনায় গ্রেফতার তিন জন শার্প শুটার

তবে আগামী দু’দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রার (Tempreture) তেমন কোনও হেরফেরের সম্ভাবনা নেই। তার পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে সপ্তাহের মাঝামাঝি গরমের অস্বস্তি বাড়তে পারে। আর যদি আকাশ পরিস্কার থাকে তাহলে গরম আরও বেশি অনুভূত হবে।

এদিকে উত্তরবঙ্গে (North Bengal) আগামী ২৪ ঘণ্টায় মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto