Friday, May 15, 2026
HomeScrollউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের পদ সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে
Priyadarshini Mallick

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের পদ সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে

আশুতোষ কলেজে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

ওয়েব ডেস্ক : জ্যোতিপ্ৰিয় মল্লিকের (Jyotipriya Mallick) কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে (Priyadarshini Mallick) উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (Secretary of the Higher Secondary Education Council) সচিব পদ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যে প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। তার পরে সরিয়ে দেওয়া হয় প্রিয়দর্শিনীকে। সূত্রের খবর, জ্যোতিপ্ৰিয় মল্লিকের কন্যাকে আশুতোষ কলেজে ফিরে যেতে বলা হয়েছে। নির্দেশিকা জারি করে জানানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। এই অপসারণ নিয়ে এখনও পর্যন্ত প্রিয়দর্শিনী বা জ্যোতিপ্রিয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মূলত, ছাব্বিশের নির্বাচনে রাজ্যে বয়ে গিয়েছে গেরুয়া ঝড়। তৃণমূলের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এর পরেই নতুন সরকার শিক্ষা দফতরে একাদিক পরিবর্তন করেছে। ইতিমধ্যে পদত্যাগ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়৷ এর পাশাপাশি পদত্যাগ করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। ইতিমধ্যে তাঁরা স্কুল শিক্ষা দফতরের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে খবর।

আরও খবর : দক্ষিণবঙ্গে ফের শুরু ঝড়-বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস

এদিকে, পূর্ণ মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত শিক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। এই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করে বাসবিহারীর বিধায়ককে এই দায়িত্ব দেন।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, তিনি একদিন নিজে শিক্ষা দফতর, আর অন্য একদিন স্বাস্থ্য দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কেমন অবস্থায় রয়েছে দফতরগুলি তা নিজেই পর্যালোচনা করবেন বলেই খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto