Sunday, May 17, 2026
HomeScrollবিদেশ সফর নিয়ে ভুয়ো খবর! খোদ সত্যতা খণ্ডন করলেন প্রধানমন্ত্রী
Narendra Modi

বিদেশ সফর নিয়ে ভুয়ো খবর! খোদ সত্যতা খণ্ডন করলেন প্রধানমন্ত্রী

'এটা সম্পূর্ণ মিথ্যা, এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই', জানালেন মোদি

ওয়েব ডেস্ক : সম্প্রতি দেশবাসীর প্রতি একাধিক আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাতে ছিল জ্বালানি বাঁচানো থেকে শুরু করে বিদেশি মুদ্রা সঞ্চয়। একবছর বিদেশে ভ্রমণ না করারও আর্জি জানিয়েছিলেন মোদি। তবে বর্তমান পরিস্থিতিতে বিদেশ সফর কমাতে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও প্রশাসনিক পদক্ষেপ করা হবে? তবে এই জল্পনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী।

এর সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, মধ্যপ্রাচ্ছে সংঘর্ষের কারণে তেলের দাম যেভাবে বেড়েছে, তা সামলাতে ও আমদানির খরচ সামলাতে বিদেশ ভ্রমণের উপর হয়তো কর বসাবে কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রতিবেদনে দাবি করা হয় এ নিয়ে নাকি শীর্ষস্তরে আলোচনাও হয়েছে। আর এই খবর সামনে আসতেই আলোড়ল পড়ে গিয়েছে গোটা দেশে।

আরও খবর : পেট্রোপণ্যে বাড়তি আবগারি শুল্ক কেন্দ্রের, আজ থেকেই কার্যকর নতুন হার

এবার খোদ প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় (Social Media) এই খবরকে ভুয়ো (Fake news) বলে দাবি করলেন। সমাজমাধ্যমে মোদি লেখেন, “এটা সম্পূর্ণ মিথ্যা। এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই। বিদেশ ভ্রমণের উপর এমন বিধিনিষেধ আরোপের কোনো প্রশ্নই ওঠে না। আমরা আমাদের জনগণের জন্য ‘ব্যবসা করার সহজতা’ এবং ‘জীবনযাত্রার সহজতা’ উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছেন, দেশবিরোধীরা প্রধানমন্ত্রীকে ভুল প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী (Narendra Modi) খোদ খবরের ফ্যাক্ট চেক করার পর ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম খবরটি সরিয়ে নেয় বলে খবর। এমনকি এই খবরের জন্য দুঃখপ্রকাশও করা হয়। বিশেষজ্ঞদের মতে, খোদ প্রধানমন্ত্রী যেভাবে একটি খবরের সত্যতা খণ্ডন করলেন, তা ভারতে প্রথম।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto