Saturday, May 16, 2026
HomeScrollগেরুয়া আবির উড়িয়ে ঢাকের তালে উৎসব সাঁকরাইলে, জামবেদিয়ায় বিজেপির বিজয় মিছিলে উপচে...
Jhargram

গেরুয়া আবির উড়িয়ে ঢাকের তালে উৎসব সাঁকরাইলে, জামবেদিয়ায় বিজেপির বিজয় মিছিলে উপচে পড়ল ভিড়

মিছিলে নজর কাড়ল মহিলাদের অংশগ্রহণ

ঝাড়গ্রাম: রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে জঙ্গলমহলেও (Janglemahal) শুরু হয়েছে বিজয় উদ্‌যাপন। সেই আবহেই শনিবার ঝাড়গ্রামের (Jhargram) সাঁকরাইল ব্লকের জামবেদিয়া বুথের পালইডাঙ্গা এলাকায় বিজেপিরb (BJP) উদ্যোগে বেরোল বর্ণাঢ্য বিজয় মিছিল। আর সেই মিছিলে সবচেয়ে নজর কাড়ল মহিলাদের বিপুল অংশগ্রহণ।

দুপুর গড়াতেই গেরুয়া আবিরে রাঙা হয়ে ওঠে গোটা এলাকা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান জামবেদিয়া বুথের বিভিন্ন রাস্তা ঘুরে মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তাঁদের সঙ্গে পা মেলান বহু মহিলা সমর্থকও। ঢাকের বাদ্যি, আবির খেলা আর উচ্ছ্বাসে কার্যত উৎসবের চেহারা নেয় পালইডাঙ্গা।

আরও পড়ুন: ভোট-পরবর্তী গুলি চালনার অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সভাপতি

মিছিল ঘিরে স্থানীয়দের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। রাস্তার ধারে দাঁড়িয়ে বহু মানুষকে সেই দৃশ্য উপভোগ করতে দেখা যায়। কোথাও ঢাকের তালে নাচ, কোথাও আবার ‘জয় শ্রীরাম’ স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা।

বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থনেই এই সাফল্য এসেছে। আগামী দিনে এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেন নেতৃত্ব।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto