Monday, July 6, 2026
HomeScrollঅভিষেকে নোটিস ধরালো পুরসভা, ৭ দিনে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ
Abhishek Banerjee

অভিষেকে নোটিস ধরালো পুরসভা, ৭ দিনে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ

বুলডোজার চলবে ‘শান্তিনিকেতনে’, অভিষেককে নোটিস, অন্ধকারে ফিরহাদ

কলকাতা: পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি। পুরসভা সূত্রে খবর, শহরের ১৭টি ঠিকানায় পুরসভার বিল্ডিং দফতরের তরফে নোটিস পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে কালীঘাট রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন ঠিকানা। অভিষেকের মা-বাবা ও লিপস অ্যান্ড বাউন্ডসের ঠিকানাতেও গিয়েছে নোটিস। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, কোনও বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। এবার বুলডোজার চলবে শান্তিনিকেতনে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দুটি বাড়ি, শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছল পুরসভার নোটিস। সেখানে জানানো হয়েছে, বেআইনি নির্মাণ হয়ে থাকলে অবিলম্বে তা ভাঙতে হবে। অন্যথায় পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। হরিশ মুখার্জী রোডে শান্তিনিকেতন।ওই বাড়িতে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক সম্পত্তি রয়েছে তাঁর। ১২১ কালীঘাট রোডে রয়েছে বাড়ি। যদিও সেটা অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। যদিও কালীঘাট রোডের ওই বাড়ি লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি দেখানো হয়েছে। পুরসভার (Kolkata Municipal Corporation) নজরে এবার ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি। সম্প্রতি অভিষেকের এই সম্পত্তি খতিয়ান চায় কলকাতা পুরসভা। নোটিসে বলা হয়, ওই দুই ঠিকানায় যে নির্মাণ রয়েছে তাতে প্ল্যান-বহির্ভূত কিছু অংশ রয়েছে। পাশাপাশি জানতে হয়, যদি কোনও অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকে, তাহলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল?

আরও পড়ুন: কালীঘাটে প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দিতে যেন রাজপ্রাসাদ

দু’দিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগাধ সম্পত্তির খতিয়ান তুলে ধরেন। তারপরই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে নোটিস পাঠানো হয়। যদিও মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।এই ইস্যুতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, “তৃণমূলের নেতা-গুন্ডাদের চিহ্নিত করা হয়েছে। আমার দফতর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা নোটিস পাঠাচ্ছি যেখানে যেখানে বেআইনি বাড়ি তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বড় বড় কথা বলতেন, আজ নিজে আপনি বেআইনি কাজ করেছেন।”আপনি তো আইনের ঊর্ধ্বে নন।সুতরাং নোটিস দেওয়া হয়েছে আপনাকে, আনতে হবে। প্ল্যান আনুন। নাহলে আমরা ব্যবস্থা নেব।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT