ওয়েব ডেস্ক : ইতালি (Italy) সফরে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে গিয়ে, ‘বন্ধু’ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে (Giorgia Meloni) চকোলেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে ভারতের প্রধানমন্ত্রীকে রোম ঘুরিয়ে দেখান মেলোনি।
বলে রাখা দরকার, পাঁচ দিনের বিদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাশাহি ঘুরে ঘুরে এবার পৌঁছেছেন ইতালিতে। সেখান থেকে তিনি ফিরবেন ভারতে। তবে রোমে পৌঁছতেই ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)। মোদির সঙ্গে একটি নিজস্বী এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন তিনি। সেখানে মোদিকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি। এমনকি রোম ঘুরিয়ে দেখিয়েছেন।
আরও খবর : ‘বন্ধু’ মোদিকে স্বাগত ইতালির প্রধানমন্ত্রীর, ছবি পোস্ট করে দিলেন বিশেষ বার্তা
এদিকে মোদি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে, মোদি ও মেলোনি কখনও গাড়িতে বসে গন্তব্যের পথে, আবার খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে। এদিকে মেলোনিকে ‘মেলোডি’ চকলেট (Melody Chocolate) উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই উপহার হাতে পেয়ে মেলোনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি সুস্বাদু টফি এনেছেন।” পাশ থেকে মোদি বলেন ‘মেলোডি’।
Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA
— Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026
এদিকে মোদি এবং মেলোনির ‘বন্ধুতা’কে সামনে রেখে অনেকে ‘মেলোডি’ বলেও সম্বোধন করছেন। বলে রাখা দরকারা এই ‘মেলোডি’ নামে ভারতে একটি চকোলেট রয়েছে। তা বেশ জনপ্রিয়। আর সেই চকোলেট ইতালির প্রধানমন্ত্রীকে দিলেন মোদি। এই ভিডিও ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন এই ভিডিয়োতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
দেখুন অন্য খবর :







