HomeScrollগর্ভবতী সাংবাদিককে ধাক্কার অভিযোগ, রাহুল গান্ধীর বিরুদ্ধে আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট
Supreme Court

গর্ভবতী সাংবাদিককে ধাক্কার অভিযোগ, রাহুল গান্ধীর বিরুদ্ধে আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট

১২ অক্টোবর সুপ্রিম কোর্ট চত্বরে তিন মাসের অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ। বিষয়টি নিয়ে দায়ের হওয়া আবেদনের শুনানিতে সম্মতি বিচারপতিদের।

ওয়েব ডেস্ক : গর্ভবতী সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বিষয়টি ওঠে। অভিযোগ, গত ১২ অক্টোবর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবেদন জমা দিতে যাওয়ার সময় সুপ্রিম কোর্ট চত্বরে তিন মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা সাংবাদিককে ধাক্কা দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

প্রবীণ আইনজীবী গৌরব ভাটিয়া বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন বিষয়টির দিকে। আইনজীবী দিগন্ত মিশ্রের দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে এই আবেদন জমা পড়েছে। মূল পিটিশনে সুপ্রিম কোর্ট চত্বরে রাজনৈতিক বিক্ষোভ বন্ধ করতে নির্দেশ জারির আর্জি জানানো হয়েছিল।

আরও খবর :  তিরঙ্গা মিছিলের আগে অভিজিৎ দীপকের বাড়িতে দিল্লি পুলিশ

এর আগে দিল্লিতে বিক্ষোভ সংক্রান্ত মামলার শুনানির সময়ও গৌরব ভাটিয়া ঘটনাটির উল্লেখ করেছিলেন। তবে বিচারপতিরা জানিয়েছিলেন, শুধু মৌখিক বক্তব্যের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা সম্ভব নয়। নির্দিষ্ট আবেদন দাখিল করতে হবে। সেই প্রক্রিয়ার পরই এবার আবেদনটি শুনানির জন্য গ্রহণে সম্মতি দিল শীর্ষ আদালত।

[youtube-feed feed=1]
Read More

Latest News