Tuesday, May 26, 2026
HomeScrollআরও বিপাকে 'পুষ্পা', ফলতার জাহাঙ্গিরের রক্ষাকবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের
Jahangir Khan

আরও বিপাকে ‘পুষ্পা’, ফলতার জাহাঙ্গিরের রক্ষাকবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের

আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, জাহাঙ্গিরকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: জাহাঙ্গির খানের (Jahangir Khan) রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। গত ১৮ মে বিচারপতি সৌগত ভট্টাচার্য জাহাঙ্গীর খানকে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিলেন। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথি সেনের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ নতুন করে আর তার রক্ষাকবচ বাড়াল না। মামলাটি ফের রেগুলার বেঞ্চে শুনানি করা হবে বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে তার মানে তদন্তে সহযোগিতা করতে হবে। আপনি আত্মসমর্পণ করুন। তদন্তে সহযোগিতা করুন।’ – এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি পার্থ সারথি সেনের।

২০১৯ সালে জাহাঙ্গিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রক্ষাকবচ পান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ফলতার ওই তৃণমূল নেতা। রক্ষাকবচের মেয়াদ বুধবারই শেষ হচ্ছে। তাই মঙ্গলবার আবার হাইকোর্টে ওঠে ওই মামলা। বুধবারের আগে মামলায় রক্ষাকবচ শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে জাহাঙ্গিরের গ্রেফতারিতে বাধা থাকবে না।আর সেটাই হল এদিন। এরই পাশাপাশি, ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের আগে হাই কোর্ট থেকে আর একটি রক্ষাকবচ পেয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির। মঙ্গলবার সকালে ওই মামলাটিও শুনানির জন্য ওঠে। ফলতা থানার আইসি এদিন আদালতে জালহাঙ্গীরের বিরুদ্ধে রিপোর্ট পেশ করে।রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ডায়ামণ্ড হারবার এসিজেএম কোর্টেও এফয়াইয়ার খারিজের আবেদন জানিয়েছিলেন জাহাঙ্গীর খান।সব মিলিয়ে ৮ টি এফআইয়ার দায়ের হয়েছে তার নামে। এই সমস্ত মামলাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। যার তদন্ত হওয়া প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে তার সুরক্ষাকবচের আবেদন খারিজ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: বলেছিলাম বিশেষ বিশেষ MP-কে ডাকা হবে, কাকলির বৈঠকে যোগ নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

উল্লেখ্য, এর আগে গত ১৮ মে বিচারপতি সৌগত ভট্টাচার্য জাহাঙ্গীর খানকে সুরক্ষাকবচ দিয়েছিলেন কারন ২১ মে ফলতা কেন্দ্রে যে পুননির্বাচন ছিল তাতে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন। পরে জাহাঙ্গীর খান নিজেই নির্বাচনে লড়াই করবেন না বলে ঘোষণা করেন। রাজ্যের পক্ষে এডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আজকেই অন্য একটি বেঞ্চে বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে একটি মামলা ছিল।কিন্তু সেখানে কেউ হাজিরই হননি।বিচারপতি অন্তর্বর্তীকালীন নির্দেশ ৮ নম্বর FIR এর রক্ষাকবচ খারিজ করে দিয়েছেন এবং মামলাটি ফের রেগুলার বেঞ্চে শুনানির জন্য রেখেছেন। বিচারপতি পার্থ সারথি সেন জাহাঙ্গীরের পক্ষের আইনজীবী কিশোর দত্তকে আপনারা এখন কি চাইছেন আদালতের কাছে? আইনজীবী কিশোর দত্ত বলেন, অন্তর্বর্তীকালীন নির্দেশের সময় বাড়ানো হোক।মামলাকারীর বক্তব্য শোনা হোক।কারন শেষ নির্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য উল্লেখ করেছিলেন রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর একাধিক মামলা দায়ের হয় জাহাঙ্গীরের বিরুদ্ধে।

বিচারপতি পার্থ সারথি সেন কিন্তু কিসের ভিত্তিতে আপনি অন্তর্বর্তী আদেশ চাইছেন? রাজ্য যে রিপোর্ট দিয়েছে তাতে প্রাথমিক ভাবে মনে হচ্ছে মামলাকারীর বিরুদ্ধে তথ্য প্রমান রয়েছে। ফলে এটা যেহেতু গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ তার জন্য জাহাঙ্গীর খানকে সুযোগ দিতে পারে আদালত এই মামলা প্রত্যাহার করে নিয়ে ফের রেগুলার বেঞ্চে মামলা দায়ের করার। নাহলে আদালত তার আবেদন খারিজ করে দেবে।আপনারা কি করবেন সিদ্ধান্ত নিন।আইনজীবী কিশোর দত্ত বলেন, মামলা প্রত্যাহার করতে চাই না। রাজ্যের এডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার:- জাহাঙ্গীর নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেই তাকে সুরক্ষাকবচ দেওয়া হয়েছিল।কিন্তু নির্বাচনের একেবারে শেষ মুহুর্তে সে ঘোষণা করে সে তৃণমূল প্রার্থী হিসাবে লড়াই করবেনা।এর আগে তাকে একাধিক বার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও সে তাতে সাড়া দেয়নি।তার বিরুদ্ধে যতগুলো এফআইয়ার দায়ের হয়েছে তাতে সব গুলোতে তার নাম রয়েছে অভিযুক্ত হিসাবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO