Friday, July 17, 2026
HomeScroll২৭ দিনেও জনতার রায় মানতে নারাজ মমতা! ফের ভোট ‘রিগিং’ অভিযোগে সরব...
Mamata Banerjee

২৭ দিনেও জনতার রায় মানতে নারাজ মমতা! ফের ভোট ‘রিগিং’ অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো

বিজেপির বিরুদ্ধে ফের ভোট কারচুপির অভিযোগ

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Assembly Election 2026) ঘোষণার প্রায় এক মাস পরেও বাংলার রাজনৈতিক উত্তাপ কমছে না। সোমবার ফের কালীঘাট থেকে ফেসবুক লাইভে ফের ভোট কারচুপির অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ফেসবুক লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, ১৭৭টি আসনে বিজেপি কারচুপি করে জিতেছে বলে তাঁর কাছে তথ্য রয়েছে। তিনি অভিযোগ করেন, গণনাকেন্দ্র থেকে তাঁকে বের করে দেওয়া হয়েছিল এবং একাধিক আসনে পুনর্গণনার মাধ্যমে ফল পাল্টে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সই-কাণ্ডে নতুন মোড়, অভিযোগ করেছিলেন তৃণমূলের দুই বিধায়কই! জানালেন মুখ্যমন্ত্রী

মমতার কথায়, “আমাকে মারতে মারতে কাউন্টিং সেন্টার থেকে বের করা হয়েছিল। তখন আমি এগিয়ে ছিলাম, পরে ফল পাল্টে দেওয়া হয়।” তিনি আরও দাবি করেন, দলের প্রার্থী তাপস চট্টোপাধ্যায় জিতলেও পরে রিকাউন্টিংয়ের মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে।

এই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, হকার উচ্ছেদ অভিযান এবং দলের কর্মীদের উপর আক্রমণের অভিযোগ নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী দলকে দমিয়ে রাখার চেষ্টা চলছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ফল ঘোষণার প্রায় এক মাস পরও মমতার এই অবস্থান রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot