Sunday, July 26, 2026
HomeScrollদিল্লিতে জরুরি বৈঠক রাহুল গান্ধী-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Abhishek-Rahul

দিল্লিতে জরুরি বৈঠক রাহুল গান্ধী-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কংগ্রেসকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চাইছেন মমতা এবং অভিষেক!

নয়াদিল্লি: বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার একমাস যেতে না যেতে ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। মমতার হাতে গড়া তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। আর এই দুর্দিনে কংগ্রেসকে আঁকড়ে ধরার চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার দিল্লির ১০ জনপথে সনিয়া গান্ধীর (Sonia Gandhi) বাসভবনে গিয়ে কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৃণমূলনেত্রী। আর বুধবার সকালে ওই বাড়িতেই রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর একের পর এক ধাক্কা খাচ্ছে তৃণমূল। পরিষদীয় দলের পর সংসদীয় দলেও ভাঙন ধরেছে।পশ্চিমবঙ্গে তৃণমূলের বিধায়ক-সাংসদরা বিদ্রোহ ঘোষণার পর থেকে তরী একেবারেই ডুবন্ত।অন্যদিকে দিল্লিতে বুধবার বড় ধাক্কায় খেল তৃণমূল। এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। সেই সঙ্গে ছাড়লেন তৃণমূলের সব পদও।চলতি সপ্তাহে তিনিই দ্বিতীয় তৃণমূল রাজ্যসভার সাংসদ, যিনি দলীয় পদ ছাড়লেন। এমন টালমাটাল পরিস্থিতিতে দিল্লিতে বৈঠকে বসলেন তৃণমূলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ( Rahul Gandhi )। ১০ জনপথে হওয়া এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।তৃণমূল সূত্রে খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক হয়।দু’জনের মধ্যে ‘ইতিবাচক বৈঠক’ হয়েছে বলে ওই সূত্রের দাবি।

আরও পড়ুন: নেহরুকে টপকে বিরাট রেকর্ড মোদির! ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বিশ্ব-নেতাদের

সূত্রে খবর, বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। মতপার্থক্য দূরে সরিয়ে বিজেপি বিরোধিতার প্রশ্নে দলগুলি এককাট্টা হতে পারে, তা নিয়েও আলোচনা হয়। তবে তৃণমূল সূত্রে খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা বলেছেন রাহুল এবং অভিষেক। সম্ভাব্য ভাঙন এবং বিরোধী রাজনীতির নতুন সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে রাহুল এবং অভিষেকের মধ্যে। কংগ্রেসকে একপ্রকার তুচ্ছতাচ্ছিল্য করতেন অভিষেক-সহ তৃণমূল নেতারা, এখন সেই কংগ্রেসের হাত খড়কুটোর মতো ধরে ‘বাঁচা’র চেষ্টায় মমতা-অভিষেকরা। মমতা বন্দ্যোপাধ্যায় সদলবলে তৃণমূলকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে পারেন এমন জল্পনাও শোনা যাচ্ছে রাজধানীর অন্দরে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দুর্দিনে কংগ্রেসকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চাইছেন মমতা এবং অভিষেক। সেই কারণেই মমতা-সনিয়া বৈঠকের পরের দিনই অভিষেক রাহুলের কাছে ছুটে গেলেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99