ওয়েব ডেস্ক : গত ফেব্রিয়ারি থেকে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান-আমেরিকা-ইজরায়েল সংঘর্ষের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে আনল জাহাজ মন্ত্রক (Ministry of Shipping)। জানানো হয়েছে, ১০৭ দিন ধরে ভারতের পতাকাবাহী ১৩ টি জাহাজ (Ships) এখনও সেখানে আটকে রয়েছে। তাতে থাকা ৫৬২ জন ভারতীয় নাবিক ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
এদিকে বলে রাখা দরকার ওমান উপাসাগরে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন তিন জন ভারতীয় নাবিক (Indian sailor)। অন্যদিকে সেলেস্টিয়াল নামে এক বাণিজ্যতরীতে নিশান্ত উরথানাথান নামে আরও এক ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন অসুস্থ হয়ে। এ নিয়ে রবিবার ওমানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নিশান্তের মৃত্যুর ঘটনার পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাণিজ্যতরীর কর্তৃপক্ষের সঙ্গেও সংযোগ রাখা হচ্ছে। দ্রুত ভারতীয় ওই নাবিকের দেহ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
আরও খবর : তৃণমূলকে একক রাজনৈতিক দল হিসেবে দেখা হোক, ওম বিড়লাকে চিঠি অভিষেকের, কী জানালেন সাগরিকা ঘোষ?
এদিকে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক জানিয়েছে, হরমুজে (Strait of Hormuz) এখনও ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজ ১০৭ দিন ধরে আটকে রয়েছে। জাহাজগুলিতে মোট রয়েছে ৫৬২ জন নাবিক। জানা যাচ্ছে, এর মধ্যে ৩২৯ জন আটকা পড়েছেন হরমুজের পশ্চিমাংশে। ২৩৩ জন ওমান উপসাগরে আটকা পড়েছেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি তেকে মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়েছে। এর পরে বহু বার হরমুজ খোলার কথা বলা হলেও, তা বাস্তবে হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হরমুজ খোলার ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছিলেন, রবিবারেই ইরানের সঙ্গে শান্তি চুক্তি হতে পারে। তবে তা আদৌ হবে কি না, সেটাই এখন দেখার।
দেখুন অন্য খবর :







