Tuesday, June 16, 2026
HomeBig newsহাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে মামলা

কলকাতা: হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সকালে কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পৌঁছে যান মমতা। বিধানসভা নির্বাচনে ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করলেন তিনি। মঙ্গলবার দুপুর ১টা বেজে ৫০ মিনিট নাগাদ কলকাতা হাইকোর্টে এসে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন। হাইকোর্টে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি ওথ কমিশনের (Oath Commission) দফতরে যান।

মঙ্গলবার দুপুরে আচমকাই হাইকোর্টে পৌঁছে যান তিনি। ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করেন তিনি।  ভবানীপুর নিয়ে ইলেকশন পিটিশন করেছেন তিনি। জানা গিয়েছে, ওই সংক্রান্ত বিষয়েই হলফনামা দাখিল করেছেন। প্রসঙ্গত, এর আগে ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় একই ভাবে নির্বাচন পিটিশন দায়ের করেছিলেন হাইকোর্টে। সেই মামলা এখনও ঝুলে রয়েছে আদালতে।এর আগে গত ১৪ মে হাই কোর্টে গিয়েছিলেন মমতা। ভোট পরবর্তী অশান্তির মামলায় সওয়াল করতে গিয়েছিলেন তিনি। সেই বার আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এজলাস থেকে মমতা বেরোনোর পর তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান উঠেছিল।

আরও পড়ুন:শমীককে রাজ্য সভাপতি থেকে সরানোর দাবি! মেয়াদের আগে সিদ্ধান্ত নিতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব

বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তকে অবৈধ দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। মামলার আজ দ্বিতীয় দফার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। দুপুর ঠিক ৩টের সময় এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। তার আগে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাইকোর্ট চত্বরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO