Thursday, July 2, 2026
HomeScrollকালীগঞ্জে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর উপর ডিম ছোড়ার অভিযোগ

কালীগঞ্জে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর উপর ডিম ছোড়ার অভিযোগ

পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব তৃণমূল সাংসদ

নদিয়া: নদিয়ার (Nadia) কালীগঞ্জে (Kaligunge) তৃণমূলের (TMC) একটি কর্মিসভায় যোগ দিতে গিয়ে হেনস্তার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বুধবার কর্মিসভা চলাকালীন পার্টি অফিসের বাইরে বিক্ষোভের মধ্যে তাঁকে লক্ষ্য করে ডিম ও অন্যান্য বস্তু ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও নিজেই সমাজমাধ্যমে শেয়ার করেছেন মহুয়া, যেখানে তাঁকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায়।

অভিযোগ অনুযায়ী, কর্মিসভা চলাকালীন জাতীয় সড়কের উপর কালো পতাকা হাতে একদল বিক্ষোভকারী জড়ো হয়ে ‘মহুয়া গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। এরপর পার্টি অফিসের জানালা লক্ষ্য করে একাধিক ডিম ছোড়া হয়। মহুয়ার দাবি, তাঁর শাড়িতেও ডিম লাগে। পাশাপাশি কাদা নিক্ষেপ এবং পার্টি অফিস ঘেরাও করে রাখার অভিযোগও তোলেন তিনি।

কাঁকুড়গাছি বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন মামলায় চার্জগঠন! – KolkataTV

ভিডিও বার্তায় মহুয়া বলেন, “এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন আমাদের ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে হামলা চালানো হয়েছে। পুলিশ সব দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না।” তাঁর অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি।

ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘটনার বিষয়ে বিস্তারিত বিবৃতি দেয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, বিক্ষোভ ও হামলার অভিযোগ সামনে এসেছে। কালীগঞ্জের এই ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এখন প্রশাসনের তদন্তে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসে কি না, সেদিকেই নজর থাকবে।

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO