HomeScrollঅস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ
Narendra Modi

অস্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া (Australia) সফরের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এমন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তা প্রকাশ্যে আসতেই তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। কোথা থেকে এই পোস্ট করা হয়েছে তাঁর ইন্টারনেট ঠিকানা পুলিশ চিহ্নিত করতে পেরেছে বলে সূত্রের খবর।

আগামী ৯ জুলাই মেলবোর্নে (Melbourne) প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মার্ভেল স্টেডিয়ামে হতে চলেছে ‘মেলবোর্ন মিট মোদি’ নামে হবে এই অনুষ্ঠানটি। সেই অনুষ্ঠানের প্রচার-সংক্রান্ত একটি পোস্টের নীচে একটি অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়। ঘটনার পরই বিষয়টি অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের নজরে আনা হয়। তদন্তকারীরা পোস্টটির উৎস, উদ্দেশ্য এবং এর সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।

আরও খবর : স্বাধীন তিব্বতের দাবি! রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সামনে আত্মাঘাতী যুবক

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ (Police)। তবে সে দেশের সংবাদমাধ্যমগুলির দাবি, অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে দেওয়া যে কোনও ধরনের হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। তাই ভারতের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।

আগামী ৯ জুলাই অস্ট্রেলিয়া সফরে গিয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সফরের আগেই এই হুমকির ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News