Monday, July 6, 2026
HomeScrollকলকাতায় ‘নারদ সম্মান’
Narad Samman

কলকাতায় ‘নারদ সম্মান’

বিশিষ্টদের সম্মানিত করলেন রাজ্যপাল

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: কলকাতার (Kolkata) শিশির মঞ্চে রবিবার বিশ্ব সংবাদ কেন্দ্র (দক্ষিণবঙ্গ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘নারদ জয়ন্তী ও নারদ সম্মান ২০২৬’ (Narad Samman)। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং সমাজকল্যাণমুখী সাংবাদিকতার আদর্শকে সামনে রেখে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি (Governor R N Ravi)। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ড. কল্যাণ চক্রবর্তী, আরএসএস-এর দক্ষিণবঙ্গ প্রান্তের প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. দেবাশিস আইয়ার ও তিলক সেনগুপ্ত।

অনুষ্ঠানের প্রথম পর্বে সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্যের ১০ জন নবীন সাংবাদিককে ‘নারদ সম্মান’(Narad Samman) প্রদান করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় রাজ্যপাল সভাকক্ষে প্রবেশ করলে জাতীয় গীতি ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। তারপরই শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।

দেখুন অন্য খবর : বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ, বৃষ্টি-ঝড়ে ভিজবে দক্ষিণবঙ্গ

এই পর্বে রাজ্যপাল আর এন রবি সাংবাদিকতা ও গবেষণার ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের জন্য পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে ‘লাইফটাইম কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ তুলে দেন। অনুষ্ঠানে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাজ্যপাল আর এন রবি (Governor R N Ravi) বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সংবাদমাধ্যমের দায়িত্ব আরও বেড়েছে। ভুয়ো খবর ও বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সত্য তুলে ধরা, জাতীয় সংহতি অটুট রাখা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT