Wednesday, July 8, 2026
HomeScrollজন্মদিনেই আইসিসি হল অব ফেমে সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly

জন্মদিনেই আইসিসি হল অব ফেমে সৌরভ গঙ্গোপাধ্যায়

জন্মদিনে পেলেন আরও এক উপহার

ওয়েব ডেস্ক : ৫৪তম জন্মদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এল বড় সম্মান। আইসিসি হল অব ফেমে (ICC Hall of Fame) জায়গা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দেশের ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পেলেন তিনি। ভারতের ১২তম এবং পুরুষ ক্রিকেটারদের মধ্যে ১০ম হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় নাম উঠল সৌরভের। আগামী ১১ জুলাই আইসিসির বার্ষিক সম্মেলনের শেষে আনুষ্ঠানিকভাবে তাঁকে সম্মানিত করা হবে।

এই সম্মান পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আইসিসি ও চেয়ারম্যান জয় শাহকে ধন্যবাদ জানান সৌরভ (Sourav Ganguly)। তিনি লেখেন, আইসিসি হল অব ফেমে জায়গা পাওয়া তাঁর কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্বের কিংবদন্তি ক্রিকেটারদের পাশে নিজের নাম দেখতে পেরে তিনি সম্মানিত এবং আপ্লুত বলেও জানান।

আরও খবর : ম্যাচ শেষে চোখে জল কেন? মুখ খুললেন মেসি

আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের পরিসংখ্যানও অনন্য। টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে তাঁর সংগ্রহ ১৮ হাজার ৫৭৫ রান। ৩৮টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। ১১৩টি টেস্টে ৭,২১২ রান এবং ৩১১টি একদিনের ম্যাচে ১১,৩৬৩ রান করেন তিনি। শচীন তেন্ডুলকরের সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি একদিনের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল জুটি হিসেবে বিবেচিত হয়।

অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন এনেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর নেতৃত্বেই ২০০৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে ইতিহাস গড়ে। মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, হরভজন সিং এবং বীরেন্দ্র সেহওয়াগের মতো ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto