Thursday, July 9, 2026
HomeScrollচাকরি দুর্নীতি মামলায় সবং থানায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ মানস ভুঁইয়াকে

চাকরি দুর্নীতি মামলায় সবং থানায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ মানস ভুঁইয়াকে

কী জানাল তদন্তকারী সংস্থা?

কলকাতা: চাকরি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuina)। সকাল সাড়ে ১১টা নাগাদ থানায় পৌঁছন তিনি। তদন্তকারীরা টানা প্রায় তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। যদিও জেরা শেষে থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি।

পুলিশ সূত্রে খবর, সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগের তদন্তেই মানস ভুঁইয়াকে ডাকা হয়েছিল। অভিযোগকারী বিকাশ কুমার টুংয়ের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ, মানস ভুঁইয়ার মধ্যস্থতায় তৃণমূলের দুই নেতার মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়।

আরও খবর : নির্জলা হাবড়ার কামারপুর গ্রাম, ক্ষুব্ধ হাইকোর্ট

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১ মার্চ ‘CISB Services Private Limited’-এর অধীনে স্টুয়ার্ড পদে তেমাথানীর সেচ বাংলোয় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। পরিবারের দাবি, দু’মাস কাজ করার পর গত ৬ মে তাঁকে জানানো হয়, তাঁর চাকরি বাতিল করা হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয় বলে অভিযোগ। এরপরই মানস ভুঁইয়া-সহ তিন জনের বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী।

এই অভিযোগ অবশ্য প্রথম থেকেই অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তদন্তের প্রয়োজনে পুলিশ একাধিকবার নোটিস পাঠালেও তিনি প্রথমে হাজিরা দেননি। পরে সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়ার পরই বৃহস্পতিবার সবং থানায় হাজিরা দেন তিনি। এখন তদন্তকারীরা জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং অভিযোগপত্রের তথ্য মিলিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888