HomeScrollবিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কি পাবেন? কী জানাল...
Annapurna Yojana

বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা কি পাবেন? কী জানাল সরকার

দিব্যাঙ্গ ভাতা ও PM কিষান নিয়ে সিদ্ধান্ত বদল, তিন কক্ষের বাড়ির ক্ষেত্রেও শিথিল হচ্ছে নিয়ম; টাকা না পেলে অভিযোগের সুযোগ

ওয়েব ডেস্ক : বিধবা ভাতা পান? তাহলে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতে গিয়ে এতদিন যে সমস্ত নিয়মের কারণে বহু মহিলা বাদ পড়ছিলেন, তার কয়েকটি শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের মধ্যে যাঁরা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে ৩ হাজার টাকার কম পান, তাঁদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৭ অগস্ট থেকেই যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

বিধবা ভাতা পাওয়া মহিলাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রশ্ন ছিল। মুখ্যমন্ত্রীর কথায়, ”২৫ থেকে ৬০-এর মধ্যে যারা ৩০০০ টাকার কম পেনশন পান, ধরুন বিধবা ভাতা পান, ১৫০০ টাকা হয়েছে, গত মাস পর্যন্ত ছিল ১০০০ টাকা, তাদেরকে ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। এই ধরণের যত স্কিম রয়েছে মহিলাদের, যারা ৩০০০ টাকার কম পান, তাদের অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে।”

আরও খবর : পুরনো ফোন বন্ধ, নতুন সিমে যোগাযোগ, বালেশ্বরের হোটেলে গা-ঢাকা! দু’বছর পর গ্রেফতার নির্মল ঘোষ

দিব্যাঙ্গ ভাতা এবং PM কিষান সম্মান নিধির ক্ষেত্রেও এবার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। দিব্যাঙ্গ ভাতা পাওয়া যোগ্য মহিলারা ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধাও পাবেন। পাশাপাশি PM কিষান সম্মান নিধির আওতায় থাকা পরিবারগুলির যোগ্য মহিলাদের ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। গ্রামীণ এলাকায় তিন কক্ষের বাড়ি থাকার শর্ত নিয়েও ছাড়ের সিদ্ধান্ত হয়েছে। এই শর্তের কারণে আগে অনেক আবেদন আটকে গিয়েছিল বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

১৭ অগস্ট থেকে জেলা ধরে ধরে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এরপর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে যোগ্য হয়েও কারও অ্যাকাউন্টে টাকা না এলে চিন্তার কারণ নেই। ১৭ অগস্টের পর ২১ ও ২২ অগস্ট নাগাদ অভিযোগ জানানোর পোর্টাল চালু করা হবে। সেখানে টাকা না পাওয়া যোগ্য ব্যক্তি যেমন অভিযোগ করতে পারবেন, তেমনই অযোগ্য কেউ টাকা পেলে তাঁর বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News