HomeScrollদলীপ ট্রফিতে ইতিহাস বৈভবের, ৫৭ বছরের রেকর্ড ভেঙেও সেঞ্চুরি হাতছাড়া ১৫ বছরের...
Vaibhav Sooryavanshi

দলীপ ট্রফিতে ইতিহাস বৈভবের, ৫৭ বছরের রেকর্ড ভেঙেও সেঞ্চুরি হাতছাড়া ১৫ বছরের ক্রিকেটারের

৪২ বলে হাফসেঞ্চুরি করে দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে অর্ধশতরানের রেকর্ড, থামলেন ৯২ রানে

ওয়েব ডেস্ক : সোমবার দলীপ ট্রফির সেমিফাইনালে ইতিহাস গড়লেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে খেলতে নেমে দলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরি করার নজির গড়েছেন তিনি।

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ডে মাত্র ৪২ বলে অর্ধশতরান পূর্ণ করেন বৈভব (Vaibhav Sooryavanshi)। ১৫ বছর ১৫৭ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি ভেঙে দেন ৫৭ বছর পুরনো রেকর্ড। এর আগে ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে হাফসেঞ্চুরি করে রেকর্ডটি গড়েছিলেন লক্ষ্মণ সিং।

আরও খবর : গুরগাঁওয়ের ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক দুর্ঘটনা

শুধু রেকর্ড নয়, এদিন আরও বড় কীর্তির সামনে দাঁড়িয়েছিলেন বৈভব। সেঞ্চুরি করতে পারলে দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সী শতরানকারী হয়ে শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিতে পারতেন তিনি। ১৯৯০-৯১ মরশুমে ১৭ বছর ২৬২ দিন বয়সে শতরান করে এই রেকর্ড গড়েছিলেন শচীন।

তবে শেষ পর্যন্ত ৯২ রানেই থামতে হয় বৈভবকে। ৮১ রানে পৌঁছনোর পর সারাংশ জৈনকে একটি চার ও একটি ছক্কা মেরে নব্বইয়ের ঘরে ঢুকে পড়েন তিনি। কিন্তু ২৬তম ওভারের দ্বিতীয় বলে হর্ষ দুবের বলে অর্শদ খানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বৈভব। ৮১ বলে ৯২ রানের ইনিংসে ছিল একাধিক দৃষ্টিনন্দন শট। অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ওপেনিং জুটিতে ১৬২ রান যোগ করেন বৈভব। ফলে ইস্ট জোনকে ম্যাচে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন তাঁরা। উল্লেখযোগ্যভাবে, কেরিয়ারে এটি বৈভবের ৯০-এর ঘরে সপ্তম স্কোর। ইতিমধ্যেই তাঁর নামের পাশে রয়েছে ১১টি শতরান।

[youtube-feed feed=1]
Read More

Latest News