Friday, May 15, 2026
HomeScrollইডির সদর দফতরে হাজিরা দিলেন অঙ্কুশ, কেন তলব অভিনেতাকে?
Ankush Hazra

ইডির সদর দফতরে হাজিরা দিলেন অঙ্কুশ, কেন তলব অভিনেতাকে?

সোমবার ইডি দফতরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ মিমিকে

ওয়েব ডেস্ক: দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেতা (Actress) অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে দিল্লির ইডি (ED) দফতরে হাজিরা দিলেন অভিনেতা । সোমবারই তাকে তলব নোটিস পাঠানো হয় ইডির তরফে। বেআইনি বেটিং আপ কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য গত আগস্ট মাসে বেটিং অ্যাপ মামলায় টলিউড অভিনেতাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলবে সাড়া দিয়েই মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছন অঙ্কুশ।

সোমবার ইডির ডাকে সাড়া দিয়ে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রায় সাড়ে নয় ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে । এরপরই মঙ্গলবার ফের ইডি দফতরে অঙ্কুশ হাজরা। পরনে সাদা শার্ট এবং জিনস ছিল তাঁর। অভিনেতার হাতে বেশ কিছু নথিপত্রও ছিল। এদিন সকালে গম্ভীর মুখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অঙ্কুশকে।

আরও পড়ুন: পুরুলিয়ার গ্রামে মাটিতে বসে কচিকাঁচাদের সঙ্গে আড্ডা দিলেন দেব

সূত্রের খবর, এদিন অভিনেতা অঙ্কুশ হাজরাকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হতে পারে । সংশ্লিষ্ট বেআইনি বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কী কী শর্তে, কত টাকার বিনিময়ে, অঙ্কুশের কত বছরের চুক্তি হয়েছিল? জিজ্ঞাসাবাদে এই ধরনের নানা তথ্যই অভিনেতার কাছ থেকে জানতে চাইতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অঙ্কুশকে জমা দিতে হতে পারে, ওই বেটিং অ্যাপ সংস্থার থেকে কবে, কত টাকা পেয়েছেন, ব্যাঙ্কের সেসবতথ্যও। পাশাপাশি, এদিন এই মামলায় হাজিরা দেওয়ার কথা রয়েছে বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলারও।

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto