ওয়েব ডেস্ক: ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ছবি। মুক্তির আগেই নজির গড়ার মতো ব্যবসা করে ফেলেছে ধুরন্ধর ২ (Dhurandhar 2)। এবার শাহরুখকে টেক্কা দিচ্ছে রণবীর সিং (Ranveer Singh)।গত ৩০ বছরের রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর ২’। গত ত্রিশ বছরের রেকর্ড ভাঙল মুম্বইয়ের মরাঠা মন্দির সিনেমা হল। মুম্বইয়ের প্রেক্ষাগৃহ ‘মরাঠা মন্দির’-এ চলতে থাকা ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’র উপরেও প্রভাব ফেলেছে এই ছবি। ‘ধুরন্ধর ২’-এর দৈর্ঘ্য ‘ধুরন্ধর ২’ দৈর্ঘ্য তিন ঘণ্টা পঞ্চাশ মিনিট। তাই প্রতিটি স্ক্রিনে চারটির বেশি শো রাখা যাচ্ছিল না। শো বৃদ্ধি করার জন্য এ বার মধ্যরাতেও ছবিটি দেখানো হবে।
পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’। এবার পর্দায় ‘হামজা’ আরও দানবীয়, আরও ভয়ংকর। পর্দায় মুক্তির আগে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং।ছবি মুক্তির আগেই একের পর এক রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর ২’। এই ছবির জনপ্রিয়তা এতটাই যে মুম্বইয়ের ঐতিহ্যবাহী মারাঠা মন্দিরেও দেখানো হবে ছবিটি। এই মারাঠা মন্দিরে গত ৩০ বছর ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেখানো হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। তবে এবার বদলাচ্ছে শো টাইম। এবার সেই শো-তে দেখানো হবে ‘ধুরন্ধর ২’। এছাড়া মুম্বই ও থানে-সহ বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে মধ্যরাতেও শো শুরু হচ্ছে। প্রয়োজনে চব্বিশ ঘণ্টা শো চালু হতে পারে বলেও শোনা যাচ্ছে।‘ধুরন্ধর ২’-এর শো বৃদ্ধি করায় এ বার তার প্রভাব গিয়ে পড়েছে শাহরুখ খান ও কাজলের ছবির উপর। ইতিমধ্যেই ‘ধুরন্ধর ২’-এর ১৫ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছরে বক্সঅফিসে ব্যবসার নিরিখে সেরার জায়গা করে নেবে রণবীর সিংহের ছবি।
আরও পড়ুন: একসঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন দেব-রুক্মিণী
“এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”, এহেন সংলাপেই ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ভাগের ঝলকে উন্মাদনার পারদ চড়ান ‘হামজা আলি’ ওরফে রণবীর সিং। কিন্তু টিজার প্রকাশ্যে আসার পরই আইনি গেরোয় পড়তে হয়েছিল ‘ধুরন্ধর ২’ নির্মাতাদের। ট্রেলার প্রকাশ্যে আসার পরই রণবীর ভক্তরা ঝড়ের গতিতে টিকিট কিনতে শুরু করেছেন।বাণিজ্য ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার এবং প্রথম দিনের অগ্রিম বুকিং মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১২৩ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। আগামী দু-দিনে এই সংখ্যা আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’। তবে তার আগেই ১৮ মার্চ দেশজুড়ে বিশেষ প্রিমিয়ার শো-র আয়োজন করা হয়েছে।







