Wednesday, June 17, 2026
HomeScrollকুলদীপ-বংশিকার বউভাত যেন চাঁদের হাট! কারা কারা এলেন?
Kuldeep Yadav-Vanshika Chadha

কুলদীপ-বংশিকার বউভাত যেন চাঁদের হাট! কারা কারা এলেন?

আদিত্যনাথকে প্রণাম করলেন না কুলদীবের স্ত্রী! কারণ কী?

ওয়েব ডেস্ক : সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। বংশিকা চাড্ডাকে (Vanshika Chadha) বিয়ে করেছেন তিনি। মঙ্গলবার তাঁদের বউভাতের অনুষ্ঠানে হাজির ছিলেন সতীর্থরা। এদিকে, দম্পত্তিকে আশির্বাদ করতে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও (Akhilesh Yadav)। দুই রাজনীতিবিদকেই সমাদরে আপ্যায়ন করেন কুলদীপ ও বংশিকা। এদিকে সমাজবাদী পার্টির সুপ্রিমোকে প্রণাম করেছেন বংশিকা। কিন্তু আদিত্যনাথকে প্রণাম করেননি তিনি।

মূলত, গত শনিবার দীর্ঘদিনের বান্ধবী বংশিকা চাড্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কুলদীপ (Kuldeep Yadav)। উত্তরখণ্ডের শৈলশহর মুসৌরিতে চার হাত এক হয়। তার পরেই মঙ্গলবার ছিল বউভাত। সেখানে উপস্থিত ছিলেন গৌতম গম্ভীর, শিখর ধাওয়ান থেকে ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে অনেকে। সঙ্গে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিরাও।

আরও খবর : IPL-এ আম্পায়ারদের আয় কত? জানলে চমকে উঠবেন

অনুষ্ঠানে অখিলেশ আসতেই তাঁকে প্রণাম করেছেন কুলদীপ (Kuldeep Yadav)। বংশিকাও তাঁকে প্রণাম করেন। এদিকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কুলদীপ তাঁকে প্রণাম করেছেন। কিন্তু বংশিকা তাঁকে করজোড়ে করে প্রণাম করেন। নবদম্পত্তিকে ফুলের তোড়া তুলে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। অবশ্য, বংশিকার প্রণাম না করাকে, অনিচ্ছাকৃত বলেই মনে করছেন অনেকে।

 

কুলদীপের রিসেপশনে স্ত্রী রিভাবাকে নিয়ে হাজির হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালও এসেছিলেন। নিজের স্ত্রী সোফিকে নিয়ে এসেছিলেন ধওয়ানও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO