Saturday, June 20, 2026
HomeScrollবক্স অফিস কাঁপাছে 'ধুরন্ধর ২', মাত্র ১ দিনেই কত কোটির বেশি আয়!
Dhurandhar 2

বক্স অফিস কাঁপাছে ‘ধুরন্ধর ২’, মাত্র ১ দিনেই কত কোটির বেশি আয়!

'ধুরন্ধর ২'তে মোদি! কোন দৃশ্যে রয়েছেন?

ওয়েব ডেস্ক: প্রত্যাশা মতোই বক্স অফিসে প্রথম দিনেই ঝড় তুলল রণবীর সিং (Ranveer Singh)-এর ধুরন্ধর ২ (Dhurandhar 2 Box Office Collection)। বলিউড বক্স অফিসের সমস্ত পুরনো রেকর্ড ভেঙে দিল আদিত্য ধরের ছবি। শাহরুখ খানের ‘জওয়ান’ বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’— সবাইকে পিছনে ফেলে বলিউডের সর্বকালের বৃহত্তম ওপেনার।প্রথম দিনই ১০০ কোটির বেশি আয় করল।

মুক্তি পাওয়ার আগে থেকে এই ছবি ব্লকবাস্টার হওয়ার প্রত্যাশা ছিল সকলের। কিন্তু কতটা সাফল্য আসবে, তা কেউ সঠিকভাবে অনুমান করতে পারেননি। ‘ধুরন্ধর ২’ এক প্রকার ঝোড়ো ব্যাটিং করছে। বলিউড এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৫০ কোটি টাকার ওপেনিং দেখেনি। এদিকে ‘ধুরন্ধর ২’, ২০০ কোটির মাইলফলক অতিক্রম করে নয়া রেকর্ড গড়েছে।রণবীরের এই ছবি, বুধবারের প্রিভিউ শো-গুলোতেই ৫০ কোটি টাকারও বেশি আয় করেছিল। আগেই একটি রেকর্ড-ভাঙা ওপেনিংয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে বৃহস্পতিবার, মুক্তির দিন ‘ধুরন্ধর ২’-র শো সকলের সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে যায়। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাত পর্যন্ত ভারতে এই ছবির নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ১০২ কোটি টাকা। এর মধ্যে হিন্দি ভার্সন থেকেই এসেছে প্রায় ১০০ কোটি টাকার বেশি। বলিউডের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দি ছবি মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারল।

আরও পড়ুন: ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর পোস্টারে কোন রহস্য লুকিয়ে

ধারণা করা হচ্ছে, শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকেই ‘ধুরন্ধর ২’ প্রায় ৯৯ কোটি টাকা আয় করেছে। ‘ধুরন্ধর ২’ দেশ এবং বিদেশের বাজার-উভয় স্থানেই দুর্দান্ত ওপেনিং করেছে। ধারণা করা হচ্ছে, মুক্তির প্রথম দিনে বিদেশের বাজার থেকে মোট আয় ৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এর আয়। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮ কোটি টাকা। বক্স অফিসের হিসাব-নিকাশে প্রিভিউ শো-গুলোর আয়কে মুক্তির প্রথম দিনের আয়ের সঙ্গেই গণনা করা হয়। তাই সব মিলিয়ে, ‘ধুরন্ধর ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ২২০ কোটি টাকারও বেশি আয় করেছে।

প্রথম ভাগের মতোই সিক্যুয়েল নিয়ে উত্তেজনায় ফুটছেন সিনেপ্রেমীরা। টিজার-ট্রেলারেই হামজা আলির খতরনাক অবতারে উন্মাদনার পারদ চড়েছিল। আর ওপেনিং ইনিংসেই ধুন্ধুমার পারফরম্যান্স দিয়ে বুঝিয়ে দিল, মার্চের বক্স অফিসও রণবীর সিংয়ের দখলে।সিনেমার নায়ককে নিয়ে যত না হইচই, তার থেকেও দর্শকমহলের নজর কেড়েছে নরেন্দ্র মোদির একটি দৃশ্য। সারপ্রাইজ রেখেছেন নির্মাতারা। অ্যাকশন আর দেশপ্রেম দেখানো সিনেমার এক দৃশ্যে দেখা গিয়েছে ২০১৬ সালের নোটবন্দির স্মরণীয় রাত। ঠিক যেদিন নোটবন্দির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। টেলিভিশনে সম্প্রচারিত সেই দৃশ্যই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন আদিত্য ধর। দেখা যায়, জনৈক কুখ্যাত গ্যাংস্টার টিভিতে প্রধানমন্ত্রীর ভাষণ দেখে রীতিমতো ঘামতে শুরু করেছেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto