Saturday, July 4, 2026
HomeScrollঅভিনয়ে 'অমর' রাহুল, ফিরে দেখা অভিনেতার টলিউড জার্নি...
Rahul Arunoday Banerjee

অভিনয়ে ‘অমর’ রাহুল, ফিরে দেখা অভিনেতার টলিউড জার্নি…

‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে বড় ব্রেক পান রাহুল...

কলকাতা: টলিপাড়ায় (Tollywood) নেমে এল শোকের ছায়া। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)। রবিবার দিঘার (Digha) কাছে তালসারিতে শুটিং চলাকালীন জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর। জানা গিয়েছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন বছর তেতাল্লিশের অভিনেতা। শুটিংয়ের ফাঁকে তিনি জলে নামেন। এরপরই তলিয়ে যান বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ না ফেরায় খোঁজ শুরু হয়। পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন।

তড়িঘড়ি দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্ধে ছ’টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। ধারাবাহিকে সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “জলে ডুবে মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক। ঘটনাটি প্যাক-আপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটল, এখনও স্পষ্ট নয়।” তিনি আরও জানান, শুটিং শেষে সকলে মধ্যাহ্নভোজে গেলেও রাহুল কিছু শট বাকি থাকায় থেকে যান। তিনি বলেন, “এমনটা হবে ভাবতেই পারছি না। সুস্থ মানুষ এভাবে চলে গেল, অবিশ্বাস্য।”

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা! রবির সন্ধ্যায় শোকের ছায়ায় ডুবল টলি দুনিয়া

আর্টিস্ট ফোরামের সদস্য দিগন্ত বাগচীর দাবি, শুটিংয়ের পরেই জলে নামেন রাহুল। তাঁর এক সহ অভিনেতা সূত্রে খবর, “হয়তো সাঁতার জানতেন না, বা কোথাও আটকে পড়েছিলেন। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিলেন। পরে হাসপাতালে মৃত্যু হয়।”

ইন্ডাস্ট্রিতে ‘রাহুল’ নামেই পরিচিত ছিলেন তিনি। তিন বছর বয়সে বাবার থিয়েটার দল ‘বিজয়গড় আত্মপ্রকাশ’-এর মঞ্চে প্রথম অভিনয়। দীর্ঘ কেরিয়ারে ৪৫০-র বেশি মঞ্চাভিনয়ে অংশ নেন।

রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ্যমে বড় সাফল্য পান তিনি। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর জুটি বিশেষ জনপ্রিয়তা পায়। এছাড়া ‘লাভ সার্কাস’, ‘শোনো মন বলি তোমায়’, ‘পতি পরমেশ্বর’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। টেলিভিশনেও সমান জনপ্রিয় ছিলেন রাহুল ‘খেলা’, ‘তুমি আসবে বলে’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’-র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে। ওয়েব সিরিজেও কাজ করেছেন ‘কালী’, ‘পাপ’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ।

ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক বহুবার শিরোনামে এসেছে। ২০১০-এ বিয়ে, ২০১৭-তে বিচ্ছেদ হলেও ২০২৩-এ ফের একসঙ্গে থাকতে শুরু করেন। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। মঞ্চ থেকে সিনেমা, টেলিভিশন থেকে ওটিটি, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেলেন রাহুল। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ও অনুরাগীরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet