Saturday, June 13, 2026
Homeবিনোদনএই বছরেই ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছোঁবে ১০০ কোটি?

এই বছরেই ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছোঁবে ১০০ কোটি?

ওয়েব ডেস্ক: এই আর্থিক বছরে ভারতে (India) ইন্টারনেট ব্যবহারকারীর (Internet Users) সংখ্যা ১০০ কোটি ছোঁবে। জানালেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya-Scindia)। তাঁর কথায়, ভারতে হুহু করে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী। ইন্টারনেটের বাজার বাড়ছে। ২৫০ মিলিয়ন থেকে বেড়ে ৯৭৪ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। ভারত এখন টেলিকম ক্ষেত্রে বিশ্বে দ্বিতীয় বাজার। তাঁর দাবি, ভারত সবচেয়ে সস্তার ডেটা বাজার।

ইন্টারনেট এখন হাতে হাতে। আজ থেকে ১০ বছর আগেও যা ভাবা যায়নি। এখন দোকান, বাজার থেকে সর্বত্র ইন্টারনেটের প্রভাব। ইন্টারনেট ছাড়া জীবন ভাবাই যায় না। আগামী দিনে ৬জির জন্য কাজ শুরু করেছে ভারত। মন্ত্রী একটি ইন্টারভিউতে জানিয়েছেন, ইতিমধ্যে ২ লক্ষ ১৪ হাজার গ্রাম পঞ্চায়েত ভারত নেটের মধ্যে সংযুক্ত। পরবর্তী ধাপে আরও ২ লক্ষ ৬৪ হাজার গ্রাম পঞ্চায়েতকে সংযুক্ত করা হবে।

আরও পড়ুন: দেশে নতুন করে করোনায় মৃত্যু ৭ জনের

এদিকে, মহাকাশ থেকে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সরবরাহ করছে ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) সংস্থা। এই কাজটি করে চলেছে ১০০টি দেশে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, মলদ্বীপও। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া জুড়ে তাঁর কারবার। ভারতেও ২০২৬ সাল থেকে ওই পরিষেবা শুরু করতে চান মাস্ক। খুব দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দিতে চান মাস্ক। প্রতি সেকেন্ডে ৬০০-৭০০ গিগাবাইটস ইন্টারনেট পরিষেবা দিয়ে শুরু করতে চান। এরপর ২০২৭ সাল থেকে প্রতি সেকেন্ডে তিন টেরাবাইটস ইন্টারনেট পরিষেবা দিতে চান। এজন্য তিনি আবেদন করেছেন। ওয়াকিবহাল মনে করছে, এটা হলে এরপর ইন্টারনেটের দুনিয়ায় নতুন দিগন্ত খুলে যাবে। আগরও গতি বাড়বে দৈনন্দিন জীবনে।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d