Friday, March 13, 2026
HomeScrollগৌরব-কৃতিকার বিয়ের আসরে তুমুল নাচ যুবরাজ, শেহওয়াগের! নেট দুনিয়ায় ঝড় তুলল এই...
Gaurav Kapur-Kritika Kamra Wedding

গৌরব-কৃতিকার বিয়ের আসরে তুমুল নাচ যুবরাজ, শেহওয়াগের! নেট দুনিয়ায় ঝড় তুলল এই ভিডিও

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে চাঁদের হাট! বলিউড স্টার থেকে ক্রিকেটার, হাজির ছিলেন কারা?

ওয়েব ডেস্ক: স্বপ্ননগরীতে সাদামাটা আয়োজন, আইনি মতে বিয়ের (Wedding) বন্ধনে আবদ্ধ হলেন ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর (Gaurav Kapur) ও অভিনেত্রী কৃতিকা কামরা (Kritika Kamra)। বুধবার, ১১ মার্চ সন্ধ্যায় গৌরবের মুম্বইয়ের বাসভবনেই বসেছিল বিয়ের আসর। জাঁকজমক এড়িয়ে ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিতদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে নতুন জীবনের শুরু করেন এই তারকা জুটি। আগেই জানা গিয়েছিল, অন্যান্য সেলেবদের মতো ধুমধাম নয়—বরং একেবারেই ব্যক্তিগত ও সাদামাটা অনুষ্ঠানের মধ্য দিয়েই বিয়েটা সারতে চান তাঁরা। সেই পরিকল্পনাই বাস্তবে দেখা গেল বুধবার সন্ধ্যায়।

তবে আয়োজন ছোট হলেও উপস্থিত অতিথিদের তালিকা ছিল বেশ তারকাখচিত। বিনোদন দুনিয়ার পাশাপাশি ক্রীড়াজগতের বহু পরিচিত মুখও হাজির ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। এই যুগলের বিয়ের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতি যখন ছাদে আয়োজিত পার্টির আসরে প্রবেশ করেন, তখন নাচতে নাচতে তাঁদের স্বাগত জানান বন্ধুদের দল। সেই তালিকায় ছিলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar), অভিনেতা অঙ্গদ বেদী (Angad Bedi) ও অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia)।

আরও পড়ুন: জাতীয় পতাকা গায়ে বান্ধবীকে জড়িয়ে নাচ, চুমু! হার্দিকের বিরুদ্ধে দায়ের অভিযোগ

ক্রীড়াজগতের তারকারাও সেই আনন্দঘন মুহূর্তে সামিল হন। ভাইরাল ভিডিওতে নাচতে দেখা যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag), যুবরাজ সিং (Yuvraj Singh) ও জাহির খানকে (Zaheer Khan)। অন্য একটি ভিডিওতে হাসিমুখে দেখা যায় প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক অজিত আগরকরকেও (Ajit Agarkar)। ক্রিকেট তারকাদের এই ফিল্মি স্টাইলে নাচের মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

বিয়ের সাজেও নজর কাড়েন নবদম্পতি। কৃতিকা কামরা বেছে নিয়েছিলেন সাদামাটা লাল শাড়ি। তার সঙ্গে ছিল হিরের লেয়ারড নেকলেস এবং হালকা মেকআপ, যা তাঁর সাজকে আরও স্নিগ্ধ করে তুলেছিল। অন্যদিকে গৌরব কাপুর পরেছিলেন বেইজ রঙের বন্ধগলা কুর্তা সেট। আভিজাত্য ও রুচির মেলবন্ধনে তাঁদের বিয়ের সাজ নজর কাড়ে উপস্থিত অতিথিদের।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel