Thursday, August 13, 2026
HomeScrollমুসলিম বয়ফ্রেন্ডের গলায় মালা! মহাকুম্ভের মোনালিসার বিয়েতে পাহারা দিল পুলিশ
Viral Girl Monalisa Married Muslim Boyfriend

মুসলিম বয়ফ্রেন্ডের গলায় মালা! মহাকুম্ভের মোনালিসার বিয়েতে পাহারা দিল পুলিশ

মহাকুম্ভে মালা বিক্রি করে ভাইরাল হওয়া এই যুবতীর প্রেম ও বিয়ের গল্পটা জানলে চমকে উঠবেন

ওয়েব ডেস্ক: মহাকুম্ভের (Maha Kumbh 2025) ‘ভাইরাল’ যুবতী মোনালিসাকে (Viral Girl Monalisa) মনে আছে আপনার? বিরল চোখের মণি, মুখে মিষ্টি হাসি নিয়ে প্রয়াগরাজের কুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করছিলেন। তাঁর সৌন্দর্য খুব কম সময়েই নজর কাড়ে নেটিজেনদের, রাতারাতি দেশজুড়ে পরিচিতি পান। সেই মোনালিসাই এবার পা রাখলেন জীবনের নতুন অধ্যায়ে। কিন্তু তাঁর বিয়ে নিয়ে আবার খবর কেন? আসলে তিনি বিয়ে (Marriage) করেছেন এই ভিনধর্মী যুবককে এবং  কেরলমের এক মন্দিরে তাঁদের বিয়ের অনুষ্ঠান হল পুলিশের প্রহরায়।

জানা গিয়েছে, বুধবার কেরলমের (Keralam) তিরুবনন্তপুরমের কাছে পুভারের আরুমানুর শ্রী নাইনার দেব মন্দিরে প্রেমিক ফারমান খানের সঙ্গে মোনালিসার আন্তঃধর্মীয় বিয়ে সম্পন্ন হয়। জানা গিয়েছে, মহারাষ্ট্রের ফারমান খানের সঙ্গে ফেসবুকের মাধ্যমে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু। তবে এই সম্পর্ক মেনে নিতে পারেননি মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে। অভিযোগ, তিনি মেয়েকে জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চাপও দেন।

আরও পড়ুন: ‘এবার বাংলাটা শিখুন’ ভরা এজলাসে আইনজীবী মেনকা গুরুস্বামীকে বললেন বিচারপতি জয়মাল্য বাগচী

এদিকে সম্প্রতি মোনালিসা কেরলমে নিজের প্রথম মালয়ালম ছবি নাগাম্মা-র শুটিং করছিলেন। সেই সময়ই তাঁর বাবা সেখানে গিয়ে তাঁকে জোর করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলে মোনালিসা ও ফারমান থাম্পানুর থানায় গিয়ে নিরাপত্তা চান। অভিযোগের ভিত্তিতে তাঁর বাবাকে ডেকে পাঠায় পুলিশ এবং তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, মোনালিসা আইনত প্রাপ্তবয়স্ক এবং নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর রয়েছে। পরে থানার বাইরে বেরিয়ে এসে এই যুগল বিয়ের সিদ্ধান্ত নেন এবং মন্দিরে গিয়ে বিবাহ সম্পন্ন করেন। বিয়ের অনুষ্ঠানে মোনালিসাকে দেখা যায় লাল শাড়ি ও সিঁদুরে, অন্যদিকে ফারমানকেও দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে।

এই বিয়েতে কেরালার বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবানকুট্টি, সিপিআইএম-এর সে রাজ্যের সম্পাদক এমভি গোবিন্দন এবং সাংসদ এএ রহিম। মোনালিসার বিয়েতে উপস্থিত হয়ে শিবানকুট্টি এই ঘটনাকে ‘আসল কেরালা স্টোরি’ বলে উল্লেখ করেন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor