Friday, June 12, 2026
HomeScrollম্যাচ গড়াপেটার অভিযোগ! সাসপেন্ড KKR-এর প্রাক্তন ক্রিকেটার
KKR

ম্যাচ গড়াপেটার অভিযোগ! সাসপেন্ড KKR-এর প্রাক্তন ক্রিকেটার

ওই ক্রিকেটার ও দুই কর্তাকে সাসপেন্ড করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

ওয়েব ডেস্ক : ম্যাচ গড়াপেটার অভিযোগ (Match fixing allegations )। এমনই অভিযোগ উঠল কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। সেই কারণে, ওই ক্রিকেটার ও দুই কর্তাকে সাসপেন্ড করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। জানা গিয়েছে, বার্বাডোসে আয়োজিত বিআইএম১০ (BIM10) লিগে এমন ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, ম্যাচ গড়া পেটার অভিযোগ উঠেছিল ২০২৩-২৪ মরশুমে। অভিযোগ রয়েছে অন্যান্য ক্রিকেটারকেও ম্যাচ গড়াপেটা করার জন্য উস্কানোর অভিযোগ ছিল। তা পাওয়ার পরেই এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছিল আইসিসি (ICC) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (Cricket West Indies)। তার পরেই কড়া পদক্ষেপ নেওয়া হল।

টাইটান্স দলের মালিক চিত্রঞ্জন রাঠোরের বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া ক্যারিবিয়ান ক্রিকেটার জেভন সার্লেসের বিরুদ্ধে চারটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি অভিযোগ আনা হয়েছে ট্রেভন গ্রিফিথের বিরুদ্ধে। মূলত, ক্যারিবিয়ান ক্রিকেটার সার্লেস কেকেআর-এর হয়ে খেলেছেন ২০১৮ সালে।

আরও খবর : ‘নৃশংস’ ট্রাম্পের দেশে বিশ্বকাপ খেলতে যাবে না ইরান! যুদ্ধের মাঝেই বড় ঘোষণা মন্ত্রীর

তিনজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিআইএম১০ (BIM10) লিগের ম্যাচগুলিকে অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। সঙ্গে অন্যান্যদের জড়ানোর চেষ্টা ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এর পরেই অভিযুক্তদেরকে সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে। এছাড়া সাফাই দেওয়ার জন্য ১৪ দিনের সময়ও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন জেভন সার্লেস। তিনি কেকেআর-এর হয়ে মোট ৪টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন দুই উইকেট। কিন্তু দিয়েছেন ৮৯ রান। ব্যাট হাতে করেছেন মাত্র ৮ রান। এদিকে সিপিএল-এ খেলেছেন ২০১৪ সথেকে ২০১৯ সাল পর্যন্ত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d