Friday, June 12, 2026
HomeScrollদক্ষিণেশ্বর থেকে বিষ্ণুপুরের টেরাকোটা! ব্রিগেডে মোদির মঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া
Narendra Modi

দক্ষিণেশ্বর থেকে বিষ্ণুপুরের টেরাকোটা! ব্রিগেডে মোদির মঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া

মন জিততে নয়া কৌশল বিজেপির

কলকাতা: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার মঞ্চে এবার স্পষ্ট বাঙালিয়ানার ছাপ। দক্ষিণেশ্বর মন্দিরের ছবি থেকে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা, বাংলার যাবতীয় সাংস্কৃতিক প্রতীকি দিয়ে সাজানো হচ্ছে গোটা মঞ্চ। রাজনৈতিক মহলের মতে, বাংলার সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে বাঙালির মন জিততেই এই কৌশল বিজেপির।

শনিবার সকালে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ব্রিগেডে প্রশাসনিক সভার পাশাপাশি জনসভাও করবেন তিনি। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা। প্রায় ১০ ফুট উঁচু ও ৮০ ফুট চওড়া মঞ্চের ব্যাকড্রপে রাখা হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি।

আরও পড়ুন: ভারত-সহ ১৬ দেশের বিরুদ্ধে বেআইনি বাণিজ্যের অভিযোগ, বাড়তি শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

মঞ্চের দু’পাশে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার বিভিন্ন জেলার ঐতিহ্য ও সংস্কৃতি। বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প, পটচিত্র, উত্তরবঙ্গের হাতি, এমন নানা প্রতীক স্থান পেয়েছে সাজসজ্জায়। ফলে গোটা মঞ্চেই স্পষ্ট বাঙালিয়ানার আবহ।

ওয়াকিবহল মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গবাসীর কাছে বার্তা দিতে চাইছে বিজেপি, “আমরা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি।” সেই কারণেই মোদির মঞ্চ সাজানো হচ্ছে বাংলার সংস্কৃতির নানা উপাদান দিয়ে।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস বরাবরই বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালি বিরোধী মনোভাবের অভিযোগ তুলেছে। এমনকি বাংলার শ্রমিকদের উপর ভিনরাজ্যে অত্যাচারের ঘটনাকেও রাজনৈতিক ইস্যু করেছে শাসকদল। এই আবহে ব্রিগেডে মোদির মঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই কৌশলে আদৌ বাঙালির মন গলবে কি না, তার উত্তর মিলবে ভোটের ফলেই।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d